Hero Ardour Plus | ফিচারে ঠাসা, সস্তা অথচ স্টাইলিশ! বাজারে আলোড়ন ফেলতে হাজির নতুন হিরো প্যাশন প্লাস

Hero Ardour Plus | ফিচারে ঠাসা, সস্তা অথচ স্টাইলিশ! বাজারে আলোড়ন ফেলতে হাজির নতুন হিরো প্যাশন প্লাস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশের সাধারণ মধ্যবিত্ত ও নিত্যযাত্রীদের জনপ্রিয় বাইক ‘প্যাশন প্লাস’ স্মার্ট ফিচার ও ডিস্ক ব্রেকের যুগলবন্দী, নতুন অবতারে বাজারে হিরো প্যাশন প্লাস (Hero Ardour Plus)-এর নতুন সংস্করণ বাজারে নিয়ে এল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। সুরক্ষার কথা মাথায় রেখে এবার এই এন্ট্রি-লেভেল কমিউটার বাইকটিতে যুক্ত করা হয়েছে ফ্রন্ট ডিস্ক ব্রেক (Disc Variant Launched)। নতুন এই ‘হিরো প্যাশন প্লাস ডিস্ক’ ভ্যারিয়েন্টটির এক্স-শোরুম (দিল্লি) মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৪,১২৮ টাকা (Hero ardour plus on street price)।

শহরের ব্যস্ত রাস্তায় হুটহাট ব্রেক কষার প্রয়োজনে ড্রাম ব্রেকের বদলে এই নতুন ডিস্ক ব্রেক রাইডারদের আরও উন্নত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা দেবে। তবে শুধু ব্রেকিং সিস্টেমই নয়, আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বাইকটিতে একগুচ্ছ আকর্ষণীয় ফিচার যোগ করেছে সংস্থাটি। এতে দেওয়া হয়েছে একটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যার সাহায্যে রিয়েল-টাইম মাইলেজ, কম ফুয়েল ওয়ার্নিং এবং সার্ভিস রিমাইন্ডার জানা যাবে। রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা, যার মাধ্যমে রাইডাররা কল এবং এসএমএস অ্যালার্ট পেয়ে যাবেন সহজেই।

এছাড়াও দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে বাইকটিতে রয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ইউএসবি চার্জিং পোর্ট, ইউটিলিটি স্টোরেজ বক্স এবং সুরক্ষার জন্য সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ ফিচার।

যান্ত্রিক দিক থেকে বাইকটিতে অবশ্য কোনও বদল করা হয়নি। এতে আগের মতোই রয়েছে বিশ্বস্ত ১০০ সিসির ইঞ্জিন, যা ৮,০০০ আরপিএম-এ ৫.৯ কিলোওয়াট পাওয়ার এবং ৬,০০০ আরপিএম-এ ৮.০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। জ্বালানি সাশ্রয়ের জন্য এতে হিরোর নিজস্ব ‘i3S’ (আইডল স্টপ-স্টার্ট সিস্টেম) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, বাইকটি প্রতি লিটারে প্রায় ৭১ কিমি মাইলেজ দিতে সক্ষম। নতুন এই ডিস্ক ভ্যারিয়েন্টটি হেভি গ্রে, নেক্সাস ব্লু, ডার্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রে এবং পার্ল রেড—এই চারটি দুর্দান্ত ডুয়াল-টোন রঙে বাজারে পাওয়া যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *