Hen Recipe | জিভে জল আনা ‘তিল চিকেন!’ মাংস রান্নায় এবার আসুক নতুন স্বাদ

Hen Recipe | জিভে জল আনা ‘তিল চিকেন!’ মাংস রান্নায় এবার আসুক নতুন স্বাদ

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার মানেই লাল ঝোল বা কষা মাংস—এই একঘেয়েমি কাটাতে ট্রাই করতে পারেন ব্ল্যাক সিসেমি চিকেন বা কালো তিল দিয়ে মুরগির মাংস। কড়কনাথ চিকেন না হলেও, কালো তিলের দৌলতে এই পদের রং এবং ঘন গ্রেভি আপনার জিভে জল আনতে বাধ্য। গরম ভাতের সঙ্গে এই ভিন্ন স্বাদের মাংসের মেলবন্ধন জাস্ট অনবদ্য।

উপকরণ:

  • মুরগির মাংস: ৭৫০ গ্রাম

  • কালো তিল: ৪-৫ টেবিল চামচ

  • পেঁয়াজ: ২ টি (বড়)

  • আদা: ১ ইঞ্চি টুকরো

  • রসুন: ৮-১০ কোয়া

  • কাঁচালঙ্কা: ৫-৬টি (চেরা)

  • ফোড়নের জন্য: ১টি তেজপাতা, ৩-৪টি শুকনো লঙ্কা, ৩-৪টি ছোট এলাচ, ১ টুকরো দারচিনি।

  • অন্যান্য: সর্ষের তেল, নুন (স্বাদ মতো), ১ চা-চামচ হলুদ।

প্রণালী:

১. তিলের পেস্ট: প্রথমে কালো তিল শুকনো কড়াইয়ে হালকা নেড়ে নিন। এরপর মিক্সারে গুঁড়ো করে সামান্য জল দিয়ে একটি মসৃণ বাটা বা পেস্ট তৈরি করে রাখুন। ২. মসলা কষানো: কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার পেঁয়াজকুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে আদা-রসুন বাটা এবং চেরা কাঁচালঙ্কা যোগ করুন। ৩. মাংস রান্না: মসলা হালকা ভাজা হলে মুরগির মাংস দিয়ে দিন। প্রথমে ২-৩ মিনিট বেশি আঁচে কষিয়ে নিয়ে তারপর আঁচ কমিয়ে দিন। নুন ও হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে। ৪. তিল যোগ: মাংস কষে তেল ছেড়ে এলে আগে থেকে তৈরি করে রাখা কালো তিল বাটা দিয়ে দিন। ভালো করে মিশিয়ে অল্প গরম জল যোগ করুন এবং আঁচ কমিয়ে কড়াই ঢেকে দিন। ভাপেই মাংস সেদ্ধ হতে দিন। ৫. ফিনিশিং টাচ: রান্নার একদম শেষ ধাপে এলাচ এবং দারচিনি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে মিশিয়ে দিন।

তৈরি আপনার জিভে জল আনা কালো তিল চিকেন। একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই দারুণ পদটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *