Heavy Rain Alert | উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, সপ্তাহের শেষে দুর্যোগে ভাসবে দক্ষিণবঙ্গও: জানুন আবহাওয়া অফিসের পূর্বাভাস

Heavy Rain Alert | উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, সপ্তাহের শেষে দুর্যোগে ভাসবে দক্ষিণবঙ্গও: জানুন আবহাওয়া অফিসের পূর্বাভাস

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ভোররাত থেকেই নাগাড়ে বৃষ্টিপাত। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের দুর্যোগের মেঘ ঘনিয়ে এল রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ৫টি জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Alert)। একই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের ৫ জেলায় দুর্যোগের সতর্কতা

উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে বাড়তি নজর দিচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই ৫টি জেলাতেই আগামী বুধবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ি এলাকায় ধস ও নিচু এলাকায় জল জমার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী সোমবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টির তাণ্ডব। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী:

  • শুক্রবার: হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • শনিবার: নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • রবিবার: হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা।

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গের ৫ জেলাতে বুধবার পর্যন্ত সতর্কবার্তা জারি থাকবে। উপকূলীয় এলাকা থেকে শুরু করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *