Harishchandrapur | মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার পূজামণ্ডপে হামলা! নাম জড়াল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে   

Harishchandrapur | মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার পূজামণ্ডপে হামলা! নাম জড়াল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে   

শিক্ষা
Spread the love


হরিশ্চন্দ্রপুরঃ মন্ত্রী তজমূল ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার পূজামণ্ডপে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের অপর গোষ্ঠী বুলবুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে। পঞ্চমীর রাতে হামলার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা শেখর স্মৃতি অংকুর সংঘে। মণ্ডপে থাকা ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে ফেলার পাশাপাশি ভেঙে ফেলা হয়েছে সিসি ক্যামেরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের সনাক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছে পূজা কমিটির কর্মকর্তারা। পুলিশ উপযুক্ত পদক্ষেপ না নিলে পুজো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। হরিশ্চন্দ্রপুরে শাসক দলের গোষ্ঠী কোন্দল ক্রমেই বেড়েই চলেছে। দুর্গাপূজাতেও সেই কোন্দলের আঁচ এসে পড়ল। কিছুদিন আগে বুলবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা পূজন দাসের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল মন্ত্রী তজমুল গোষ্ঠীর বিরুদ্ধে। এবার পূজন দাস ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে মন্ত্রী তজমুল হোসেন ঘনিষ্ঠ তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায়ের পুজো মন্ডপে হামলা চালানোর অভিযোগ উঠল। ক্লাব সম্পাদক দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় জানান, পঞ্চমীর রাতে তাঁরা বাড়ি ফিরে যাওয়ার পর তাঁদের পুজো মণ্ডপে হামলা চালিয়েছে বুলবুল ঘনিষ্ঠরা। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পাঁচজনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁর দাবি, এরা প্রত্যেকেই বুলবুল ঘনিষ্ঠ। এমনকী, হামলার সময় ফুটেজে পূজন দাসের গাড়িও দেখা গিয়েছে। এই ঘটনায় তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে পুজো বন্ধের হুমকি দিয়েছেন ক্লাব সম্পাদক দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায়।

এদিকে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অন্যতম অভিযুক্ত পূজন দাস। পূজন দাসের স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের দাবি তার স্বামী রাতে বাড়িতেই ছিলেন। এর আগে তার স্বামীর গাড়ি ভাঙচুর করা হয়ে ছিল তাই ঠিক করতে দেওয়া ছিল। বন্ধুরা পুজোর জন্য সেই গাড়ি নিয়ে ঘুরতে গেছিল। আমার স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও পূজন দাসের স্ত্রী তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের দাবি তার স্বামী রাতে বাড়িতেই ছিলেন। এর আগে তার স্বামীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল। বন্ধুরা পুজো দেখতে জন্য সেই গাড়ি নিয়ে ঘুরতে গেছিল। আমার স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে অভিযোগ জমা পড়েছে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনায় তীব্র সমালোচনা করেছেন হরিশ্চন্দ্রপুর সিপিএমের উত্তর কমিটির এরিয়া সম্পাদক প্রণব দাস। তিনি বলেন, “গোটা রাজ্যেই গুন্ডারাজ কায়েম করেছে তৃণমূল। এই ঘটনা তার ব্যতিক্রম নয়। ওরাই গুন্ডাবাহিনী তৈরি করছে নিজেরাই মারামারি করছে, সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *