Harishchandrapur | পদপিষ্টের উপক্রম! কম্বল নিতে কাড়াকাড়ি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিপত্তি

Harishchandrapur | পদপিষ্টের উপক্রম! কম্বল নিতে কাড়াকাড়ি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিপত্তি

শিক্ষা
Spread the love


হরিশ্চন্দ্রপুর: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বছরের প্রথম দিনে দুস্থদের হাতে কম্বল তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেই মানবিক উদ্যোগই শেষমেশ রূপ নিল চরম বিশৃঙ্খলায়। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি আর ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) তুলসিহাটা হাই স্কুল মাঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে হয় বিশাল পুলিশ বাহিনীকে।

বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল সভানেত্রী তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের উদ্যোগে একটি কম্বল বিতরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় পাঁচ হাজার মানুষের জন্য কম্বলের ব্যবস্থা ছিল। কনকনে শীতে কম্বল পাওয়ার আশায় সকাল থেকেই মানুষ ভিড় জমান স্কুল মাঠে।

বিতরণ কর্মসূচি শুরু হতেই লাইনের তোয়াক্কা না করে একযোগে বহু মানুষ স্টলের দিকে এগোতে শুরু করেন। শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে অনেকে মাটিতে পড়ে যান। উপস্থিত তৃণমূল কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছে ভিড় সরিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ঘটনার সাফাই দিয়ে মর্জিনার দাবি, ‘তৃণমূলের কর্মসূচিতে প্রচুর মানুষ আসে, তাই হুড়োহুড়ি হবেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *