Hardik Pandya buys Rs 12 crore Ferrari

Hardik Pandya buys Rs 12 crore Ferrari

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর থেকে শিরোনামে হার্দিক পাণ্ডিয়া। ট্রফি জিতে মাঠেই হার্দিককে চুমু খান মাহিকা। তখনই তাঁকে ‘মিসেস’-এর মর্যাদা দেন ভারতীয় অলরাউন্ডার। এর পর মাহিকাকে সঙ্গে নিয়ে মুম্বইয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি তাঁকে সমুদ্রসৈকতে ছুটি কাটাতে দেখা গেলেও তিনি ঠিক কোথায় আছেন, তা অবশ্য জানা যায়নি। এরই মধ্যে বিশ্বকাপ জিতে নিজেকে গাড়ি উপহার হার্দিকের। শুনলে চমকে যাবেন, সেই গাড়ির দাম পাকিস্তান সুপার লিগের পুরস্কার মূল্যের থেকে ৩ গুণ বেশি।

আরও পড়ুন:

ভাইরাল এক ভিডিওয় হার্দিককে তাঁর হৃদয়হরণীর সঙ্গে ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’ গাড়ি চালাতে দেখা গিয়েছে। টিম ইন্ডিয়ার অলরাউন্ডারের পাশের সিটে বসেছিলেন মাহিকা। এরপরেই তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহে নতুন সংযোজনকে ঘিরে নেটিজেনদের মনে আগ্রহ তুঙ্গে। তাঁদের প্রশ্ন, সত্যিই কি তবে ফেরারি কিনেছেন হার্দিক? উত্তর হল হ্যাঁ। ফেরারির এই মডেলটিকে অনায়াসেই লাক্সারি স্পোর্টস কার বলা যায়। জানা গিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিজেকে নিজেই এই উপহার দিয়েছেন তিনি। বরাবরই বিলাসবহুল গাড়ির শখ হার্দিকের। ইতিমধ্যেই তাঁর রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম, অডি এ৬, রেঞ্জ রোভার ভোগ, ল্যাম্বোরগিনি উরুস এসই এবং মার্সিডিজ-বেঞ্জের বেশ কয়েকটি মডেল।

প্রশ্ন হল, ফেরারি ১২ সিলিন্ড্রির দাম কত? এর দাম ভারতে প্রায় ১২ কোটি টাকা। যা পিএসএলের পুরস্কার মূল্যের থেকে ৩ গুণ বেশি। ২০২৫ সালে পিএসএল জয়ী লাহোর কালান্দার্সকে ভারতীয় মুদ্রায় প্রায় ৪.২ কোটি টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে, হার্দিকের গাড়ির দাম এর থেকে প্রায় ৩ গুণ বেশি। ফেরারি ১২ সিলিন্ড্রি মডেলটি শক্তিশালী অ্যাসপিরেটেড ভি১২ ইঞ্জিনে চালিত। গাড়িটি ৮০০-র বেশি হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টা প্রায় ৩৪০ কিলোমিটার।

আরও পড়ুন:

উল্লেখ্য, বিশ্বকাপে হার্দিক করেছিলেন ২১৭ রান। নিয়েছিলেন ৯ উইকেট। আরও একবার ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন হার্দিক। ব্যাটে-বলে সমানে পারফর্ম করেছেন তিনি। সম্প্রতি পাণ্ডিয়া তাঁর ছেলে অগস্ত্য এবং প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচকে প্রায় ৪ কোটি টাকার একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দিয়েছিলেন। এবার তিনি কিনে ফেললেন নতুন গাড়ি। 

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *