H-1B visa | পিছিয়ে গেল এইচ-১বি ভিসা ইন্টারভিউয়ের তারিখ! আশঙ্কা ভারতীয় আবেদনকারীদের

H-1B visa | পিছিয়ে গেল এইচ-১বি ভিসা ইন্টারভিউয়ের তারিখ! আশঙ্কা ভারতীয় আবেদনকারীদের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিন দিন আমেরিকার (America) ভিসা পাওয়া যেন আরও কঠিন হয়ে উঠছে। এইচ-১বি ভিসা (H-1B visa) মঞ্জুর করার আগে আবেদনকারীদের ঝাড়াই-বাছাই প্রক্রিয়ায় আরও কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

সেই নির্দেশ কার্যকর করতে এবার ভারতেও পিছিয়ে দেওয়া হল এইচ-১বি ভিসার ইন্টারভিউয়ের তারিখ।

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফে মঙ্গলবার রাতে জানানো হয়েছে, ভিসার জন্য ডিসেম্বরে যাঁদের ইন্টারভিউয়ে ডাকা হয়েছিল, তাঁদের ইন্টারভিউ আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। হঠৎ এমন সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন বহু ভারতীয়।

মার্কিন দূতাবাস এও জানিয়েছে, যে সব ভিসা আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্টের তারিখ বদলে গিয়েছে, তাঁদের সাহায্য করবে ‘মিশন ইন্ডিয়া’। নতুন অ্যাপয়েন্টমেন্টের দিনক্ষণ নিয়ে কোনও প্রশ্ন থাকলে সেক্ষেত্রেও সাহায্য করা হবে। তবে ইন্টারভিউয়ের পুনঃনির্ধারিত তারিখ জানানোর পরেও যদি কোনও আবেদনকারী পুরনো তারিখে কনস্যুলেটে যান, তা হলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।

এইচ-১বি হল একটি অ-অভিবাসী ভিসা, এর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মীরা আমেরিকায় থেকে সেদেশের সংস্থার হয়ে কাজ করেন। এই ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকেও বহু মানুষ আমেরিকায় যান।

তবে এখন থেকে এইচ-১বি ভিসা মঞ্জুর করার আগে যাচাইপ্রক্রিয়া আরও জোরদার করা হবে বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। প্রত্যেক আবেদনকারীর বায়োডেটা এবং লিঙ্কডইন প্রোফাইল খতিয়ে দেখা হবে। এছাড়াও আবেদনকারীর পরিবারের কোনও সদস্য ভুল তথ্য ছড়ানো বা তথ্যবিকৃতির মতো ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন কি না, তা-ও যাচাই করা হবে। এই সমস্ত প্রক্রিয়ায় সন্দেহজনক কিছু পেলে সেক্ষেত্রে আবেদনকারীর ভিসা বাতিল হয়ে যেতে পারে।

এজন্য সেদেশের বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য লুকিয়ে রাখা যাবে না। সমাজমাধ্যমে সেগুলি পাবলিক করে রাখতে হবে। সেগুলি বিশ্লেষণ করেই ভিসা সংক্রান্ত ব্যপারে সিদ্ধান্ত নেবে ট্রাম্প প্রশাসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *