Gua Sha and Facial Curler Information for a Sharper Look

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


পুজোর আগেই উজ্জ্বল করে তুলতে হবে মুখের ত্বক, বাদ দিতে হবে বাড়তি ফোলাভাব। তাই কঠোর ডায়েটের সঙ্গে তাল মিলিয়ে মুখে ফেশিয়াল রোলার ঘষছেন নিয়মিত? সত্যিই কি কাজ দিচ্ছে তাতে, নাকি অকারণ অনেকখানি সময় নষ্ট করছেন (Durga Puja Skincare)?

নিখুঁত জ-লাইন, টানটান ত্বক এবং তীক্ষ্ণ মুখের গড়ন— অনেকেই পছন্দ করেন। সেই কারণেই বাজারে জনপ্রিয় হয়েছে গুয়া শা ও ফেসিয়াল রোলারের মতো বিউটি টুল। হায়দরাবাদের ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা. যশী মিশ্রের নেতৃত্বে হওয়া একটি গবেষণায় ৩৪ জন মহিলাকে দু’টি দলে ভাগ করা হয়। একটি দল টানা ৮ সপ্তাহ প্রতিদিন গুয়া শা ব্যবহার করেন, অন্য দল ব্যবহার করেন ফেসিয়াল রোলার।

আরও পড়ুন:

Durga Puja Skincare: Gua Sha and Facial Roller Guide for a Sharper Look

গবেষণায় দেখা যায়, দু’টি টুলই মুখের আকৃতিতে সামান্য পরিবর্তন এনেছে। ৮ সপ্তাহ পর গুয়া শা ব্যবহারকারীদের চোয়ালে প্রায় ২ মিলিমিটার পর্যন্ত পরিবর্তন দেখা যায়। অন্যদিকে ফেসিয়াল রোলার ব্যবহারকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন ছিল প্রায় ৩ মিলিমিটার।

ফেসিয়াল রোলার মূলত ত্বকের উপরিভাগে ম্যাসাজের মাধ্যমে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বক টানটান ও সতেজ দেখায়। গুয়া শার ব্যবহার সামান্য আলাদা। এটি মূলত মুখের পেশিকে রিল্যাক্স করতে সাহায্য করে। সারাদিনের ক্লান্তির পর মুখের পেশিতে শক্তভাব অনুভব করলে এই ধরনের ম্যাসাজ আরাম দেয়। তবে কোনওটিই রাতারাতি মুখের চর্বি দ্রুত গলিয়ে, জ-লাইন শার্প করতে পারে না।

গুয়া শা কীভাবে ব্যবহার করবেন?

ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। ফেস অয়েল বা সিরাম মেখে নিন মুখে, তাতে গুয়া শায় টান দেওয়া সহজ হয়। গলা থেকে শুরু করুন, খুব হালকা চাপ দিয়ে নিচ থেকে ওপরের দিকে গুয়া শা চালান। থুতনির মাঝখান থেকে কানের দিক পর্যন্ত ধীরে ধীরে টানুন। এক জায়গায় ৫–১০ বার করা যেতে পারে। নাকের পাশ থেকে কানের দিকে বাইরে ও সামান্য ওপরের দিকে চালান। ভ্রুর উপর থেকে চুলের গোড়ার দিকেও চালাতে পারেন। খুব জোরে চাপ দেবেন না।

Durga Puja Skincare: Gua Sha and Facial Roller Guide for a Sharper Look

ফেসিয়াল রোলার কীভাবে ব্যবহার করবেন?

পরিষ্কার মুখে সিরাম বা ময়েশ্চারাইজার লাগিয়ে রোলারটি মুখের মাঝখান থেকে বাইরের দিকে চালান। গাল, জ-লাইন ও কপালে হালকা চাপ দিন। একই জায়গায় বারবার জোরে ঘষার প্রয়োজন নেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *