Govinda-Sunita Ahuja | ‘পুরোনো বিষয়গুলি…’, সুনীতা-গোবিন্দার বিচ্ছেদের গুঞ্জন বাড়তেই মুখ খুললেন অভিনেতার আইনজীবী   

Govinda-Sunita Ahuja | ‘পুরোনো বিষয়গুলি…’, সুনীতা-গোবিন্দার বিচ্ছেদের গুঞ্জন বাড়তেই মুখ খুললেন অভিনেতার আইনজীবী   

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের শিরোনামে বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার (Govinda-Sunita Ahuja) বিবাহবিচ্ছেদের গুঞ্জন (Divorce Rumours)। সম্প্রতি ছড়িয়ে পড়ে যে, গোবিন্দার বিরুদ্ধে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার মতো একাধিক অভিযোগ তুলেছেন সুনীতা। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতার আইনজীবী।

গোবিন্দার আইনজীবী পুরো বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। তাঁকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আদালতে কোনও মামলা নেই, সবকিছু নিষ্পত্তি হয়ে গিয়েছে। লোকেরা কেবল পুরোনো বিষয়গুলি তুলে ধরছে।’ তিনি আরও বলেন, ‘এই গণেশ চতুর্থীতে একসঙ্গেই দেখা যাবে দুজনকে।’

আসলে সম্প্রতি এক ভ্লগে গোবিন্দাকে নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো ভেঙে পড়তে দেখা গিয়েছে সুনীতাকে। সেই থেকেই জল্পনার সূত্রপাত। এরপরই শোনা যায়, সুনীতার অভিযোগের ভিত্তিতে গোবিন্দাকে তলব করা হলেও তিনি অনুপস্থিত ছিলেন। এমনকি জুন থেকে দম্পতি আদালতের নির্দেশিত কাউন্সেলিং করছেন। যদিও সুনিতা ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ নিচ্ছেন। কিন্তু গোবিন্দা ভার্চুয়ালি কাউন্সেলিং সেশনে উপস্থিত হচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত বছর থেকেই চর্চায় গোবিন্দা ও সুনীতার বিচ্ছেদের জল্পনা। এও শোনা গিয়েছিল যে, দুজনের এখন আলাদা থাকেন। এমনকি এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার পরকীয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। বিবাহবিচ্ছেদের বিষয়ে প্রথমে কেউ মুখ না খুললেও চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতার টিম নিশ্চিত করে যে, ৬ মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সুনীতা। কিন্তু বর্তমানে তাঁরা নিজেদের মধ্যে যাবতীয় সমস্যা মিটিয়ে নিয়েছেন। এরপর এক সাক্ষাৎকারে সুনীতা দাবি করেছিলেন, গোবিন্দা ও তাঁর বিচ্ছেদের জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন। যাচাই না করে খবর না ছড়ানোর অনুরোধও জানিয়েছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *