Golden Temple | দোলের দিন স্বর্ণমন্দিরে হামলা! আক্রমণকারীর লোহার রডের আঘাতে জখম ৫

Golden Temple | দোলের দিন স্বর্ণমন্দিরে হামলা! আক্রমণকারীর লোহার রডের আঘাতে জখম ৫

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোলের দিন অমৃতসরের (Amritsar) স্বর্ণমন্দিরে (Golden Temple) হামলার অভিযোগ উঠল। শুক্রবার ঘটনায় হামলাকারীর লোহার রডের আঘাতে জখম হলেন ৫ জন। হামলাকারী জুলফানকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। সে হরিয়ানার (Haryana) বাসিন্দা।

গতকাল ওই ব্যক্তি হাতে লোহার রড নিয়ে স্বর্ণমন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। রডের আঘাতে মন্দিরের স্বেচ্ছাসেবক সহ ৫ জন জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় স্বর্ণমন্দিরের গুরু রামদাস লঙ্গরখানার পাশে একটি কমিউনিটি কিচেনে জড়ো হয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ে মিশে ওই ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ। তাকে রুখতে যান কমিউনিটি কিচেনের দুই স্বেচ্ছাসেবক। তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। সাধারণ মানুষের চিৎকার, হুড়োহুড়িতে আতঙ্ক ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কেন ওই ব্যক্তি এমনটা করল, সে বিষয়টি স্পষ্ট নয়। এই হামলার নেপথ্যে কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তাও এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলার আগে ওই ব্যক্তি এবং তার এক সঙ্গী এলাকায় রেকি করেছিল। তারপর ভিড় বাড়তেই লোহার রড নিয়ে হামলা চালানো হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বর্ণমন্দির কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *