Girls’s Cricket World Cup 2025 | বিশ্বকাপে ‘ডু অর ডাই’ পরিস্থিতি ভারতের, তবু বেঁচে আছে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা

Girls’s Cricket World Cup 2025 | বিশ্বকাপে ‘ডু অর ডাই’ পরিস্থিতি ভারতের, তবু বেঁচে আছে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়ে গিয়েছে ভারতের। কিন্তু এখনও সব আশা শেষ হয়ে যায়নি হরমনপ্রীত-স্মৃতিদের। রবিবার ইন্দোরে মাত্র ৪ রানে ইংল্যান্ডের কাছে হেরে যায় ভারতের মহিলা ব্রিগেড। ভারতকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ব্রিটিশরা।

মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ও ইংল্যান্ড। এখন শেষ একটি জায়গার জন্য লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। যদিও নেট রান রেটের বিচারে চতুর্থ স্থানে আছে ভারত। পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। আগামী বৃহস্পতিবার মান্ধানাদের মুখোমুখি হবে কিউয়িরা। তারপর ভারতের শেষ ম্যাচ ২৬ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে।

এই মুহূর্তে হরমনপ্রীতদের পয়েন্ট ৫ ম্যাচে ৪ (নেট রানরেট +০.৫২৬)। একই পয়েন্টে নিউজিল্যান্ডও তাদেরও ৫ ম্যাচে ৪ পয়েন্ট, তবে নেট রানরেট -০.২৪৫। এখন শেষ একটি জায়গার জন্য লড়াই মূলত ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। ভারত যদি নিউজিল্যান্ড ও বাংলাদেশ—দু’দেশকেই হারায়, তাহলে সরাসরি সেমিফাইনালে যাবে। যদি ভারত নিউজিল্যান্ডের কাছে হারে, তাহলে আশা থাকবে একমাত্র তখনই, যদি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজিত হয়। সেক্ষেত্রে ভারতকে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে।

যদি ভারত নিউজিল্যান্ডকে হারায়, কিন্তু বাংলাদেশর কাছে হেরে যায়—আর নিউজিল্যান্ড ইংল্যান্ডকে পরাজিত করে—তাহলে নেট রানরেট ঠিক করবে কে উঠবে শেষ চারে।

টানা তিনটে হার—দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে। যে কারণে ভারতের অবস্থা এখন ‘ডু অর ডাই’। বৃহস্পতিবার নিউজিল্যান্ড ম্যাচেই নির্ধারণ হবে, শেষ চারের টিকিট জুটবে কি না।

The publish Women’s Cricket World Cup 2025 | বিশ্বকাপে ‘ডু অর ডাই’ পরিস্থিতি ভারতের, তবু বেঁচে আছে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *