Gazol | স্কলারশিপ থেকে উন্নয়ন প্রকল্প—সবই থমকে, সভাপতির অনুপস্থিতিতে দিশাহারা গাজোলবাসী

Gazol | স্কলারশিপ থেকে উন্নয়ন প্রকল্প—সবই থমকে, সভাপতির অনুপস্থিতিতে দিশাহারা গাজোলবাসী

ব্লগ/BLOG
Spread the love


গাজোল: পঞ্চায়েত সমিতির সভাপতির দপ্তরের দরজায় ঝুলছে তালা, দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত সভাপতি। মালদার গাজোল (Gazol) পঞ্চায়েত সমিতির (Gazol Panchayet Samiti) সভাপতি মোজাম্মেল হোসেনের দীর্ঘদিনের এই অনুপস্থিতি এখন চরম প্রশাসনিক অচলাবস্থা তৈরি করেছে। অভিযোগ, নির্বাচনের পর থেকেই সভাপতির দেখা নেই, যার ফলে লাটে উঠেছে সমিতির স্বাভাবিক কাজকর্ম।

দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ এবং স্কলারশিপের ফর্মে সই করাতে আসা ছাত্রছাত্রীরা কোনো সুরাহা না পেয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এই প্রশাসনিক নিষ্ক্রিয়তাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি (BJP)। দলের ৩ নম্বর মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী গাঙ্গুলী সরকারের অভিযোগ, সভাপতি তো বটেই, তৃণমূলের (TMC) অন্যান্য জনপ্রতিনিধিরাও বর্তমানে ‘জনবিচ্ছিন্ন’। উন্নয়নমূলক কাজ থমকে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে।

শাসকদলের এই উদাসীনতার বিরুদ্ধে বিজেপি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, জনগণকে বঞ্চনা করার এই রাজনীতি বরদাস্ত করা হবে না। অবিলম্বে সভাপতিকে দপ্তরে ফিরে কাজ শুরু করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপি। সভাপতির এই ‘নিখোঁজ’ রহস্য নিয়ে গাজোলের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *