Gazol | ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছে স্ত্রী, সেই সুযোগে মারাত্মক কাণ্ড স্বামীর! ঘটনায় চাঞ্চল্য গাজোলে

Gazol | ঝগড়া করে বাপের বাড়ি গিয়েছে স্ত্রী, সেই সুযোগে মারাত্মক কাণ্ড স্বামীর! ঘটনায় চাঞ্চল্য গাজোলে

শিক্ষা
Spread the love


গাজোল: স্বামীর সঙ্গে ঝামেলা করে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন স্ত্রী। গতকাল বিকেলে ফের স্ত্রীর সঙ্গে ফোনে বাকবিতণ্ডা হয় স্বামীর। তারপরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী (Suicide) হলেন স্বামী! ঘটনায় চাঞ্চল্য ছড়াল গাজোলের (Gazol) নলপুর গ্রামে।

মৃতের নাম বারিক আনসারি (২৩)। বাড়ি করকচ গ্রাম পঞ্চায়েতের নলপুর গ্রামে। বারিক ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। বছর কয়েক আগে ডায়মন্ড হারবারের রোজিনা খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিবাহের সম্পর্কে আবদ্ধ হন। কিন্তু বেশ কিছুদিন ধরে দু’জনের মধ্যে তুমুল অশান্তি চলছিল। এই অশান্তির জেরে রোজিনা বাপের বাড়ি চলে যান। সোমবার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে শোয়ার ঘরে  ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বারিক। ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই যুবককে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical School and Hospital)। মৃতের মামা অভিযোগের সুরে বলেন, ‘স্ত্রীর জন্যই এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে ভাগ্নে। কয়েকদিন ধরেই ফোনে ঝগড়াঝাঁটি হতো। কালকেও হয়েছিল। এরপরই আত্মঘাতী হয় বারিক।’

এদিকে পুলিশের (Police) তরফে জানা গেছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঠিক কি কারণে ওই যুবক আত্মঘাতী হলো তা জানতে শুরু হয়েছে তদন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *