Gauahar Khan | ফের মা হচ্ছেন গওহর! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সুখবর দিলেন টেলি অভিনেত্রী

Gauahar Khan | ফের মা হচ্ছেন গওহর! সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে সুখবর দিলেন টেলি অভিনেত্রী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টেলিপর্দায় জনপ্রিয় মুখ গওহর খান (Gauahar Khan)। তবে বিয়ের পর থেকেই লাইমলাইট থেকে অনেক দূরে রয়েছেন তিনি। এসবের মাঝে সুখবর দিলেন অভিনেত্রী। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন গওহর।

স্বামী জায়েদ দরবারের (Zaid Darbar) সঙ্গে খুনসুঁটিতে ভরা রোম্যান্টিক ভিডিও (Social Media) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন গওহর। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ! আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। আমাদের দ্বিতীয় সন্তান আসছে।’ অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন টেলিপর্দার অনেক সহকর্মী।

প্রখ্যাত বলিউড সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবার। পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। ২০২০ সালের ২৫ ডিসেম্বর নিকাহ হয় গওহর ও জায়েদের। ২০২৩ সালের মে মাসে প্রথম সন্তানের মা হন অভিনেত্রী। এবার দ্বিতীয় সন্তানের সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *