Gangarampur | হত্যার চেষ্টা! তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির গাড়িতে হামলা

Gangarampur | হত্যার চেষ্টা! তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির গাড়িতে হামলা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


বালুরঘাট: বুনিয়াদপুরে (Buniyadpur) বাজার সেরে তপনের বাড়িতে ফেরার পথে হামলার মুখে পড়লেন  তৃণমূলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা গঙ্গারামপুরের (Gangarampur) প্রাক্তন বিধায়ক গৌতম দাস। তিনি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতিও বটে। গতকাল সোমবার বৃষ্টির রাতে তাঁর গাড়ি লক্ষ্য করে  কিছু ছোড়ে দুষ্কৃতীরা। তবে তা গুলি নাকি পাথর তা নিয়ে ধন্দ রয়েছে।

ফেরার সময় বুনিয়াদপুর থেকে চালককে গাড়ি চালাতে দিলেও, যাবার সময় গৌতমবাবু ওই পথ দিয়ে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন। হামলাকারীরা চালকের সিটের দিকেই হামলা করেছিল বলে জানা গেছে। কাঁচে চালকের সামনের অংশেই হামলার চিহ্ন রয়েছে। কোনও রকমে প্রাণে বেঁচেছেন তিনি।

গাড়িচালক এবং নিরাপত্তারক্ষীও রক্ষা পেয়েছেন। সোমবার দুপুরে গৌতমবাবু এই সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়েই তপন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গৌতম দাস জানান, পরিকল্পিতভাবেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *