টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফের সেরার খেতাব তুলে নিলেন বিরাট কোহলিরা। তবে গোটা আইপিএলে সেরার সেরা কারা? দেখে নেওয়া যাক এক নজরে।
এই বিষয়ে আরও খবর
অরেঞ্জ ক্যাপ: বৈভব সূর্যবংশী, ১০ লক্ষ টাকা (রাজস্থান রয়্যালস) ৭৭৬ রান
পার্পল ক্যাপ: কাগিসো রাবাডা, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স) ২৯ উইকেট
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: বৈভব সূর্যবংশী, ১৫ লক্ষ টাকা (রাজস্থান রয়্যালস)
ফেয়ার প্লে: পাঞ্জাব কিংস
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস- ২৩৭ স্ট্রাইক রেট)
সর্বাধিক ছয়: বৈভব সূর্যবংশী- ৭২টি ছয়, ১০ লক্ষ টাকা (রাজস্থান রয়্যালস)
সর্বাধিক চার: সাই সুদর্শন- ৭৫টি চার, ১০ লক্ষ টাকা (গুজরাট টাইটান্স)
ইমার্জিং প্লেয়ার: বৈভব সূর্যবংশী, ১০ লক্ষ টাকা (রাজস্থান রয়্যালস)
সেরা ক্যাচ: মণীশ পাণ্ডে, ১০ লক্ষ টাকা (কলকাতা নাইট রাইডার্স)
সেরা স্টেডিয়াম: ইডেন গার্ডেন্স, ৫০ লক্ষ টাকা (কলকাতা)
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ: বিরাট কোহলি (আরসিবি)
এক নজরে আইপিএলে কে কত টাকা পেল?
চ্যাম্পিয়ন: ২০ কোটি
রানার্স আপ: ১২.৫ কোটি
তৃতীয় স্থান: ৭ কোটি
চতুর্থ স্থান: ৬.৫ কোটি
#WATCH | Firecrackers at Narendra Modi Stadium in Ahmedabad, Gujarat, because the Royal Challengers Bengaluru defend the Indian Premier League title by defeating the Gujarat Titans by 5 wickets. pic.twitter.com/qrPml2LGf3
— ANI (@ANI) May 31, 2026
ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দু’বার খেতাব জিতল আরসিবি। ম্যাচের নায়ক সেই বিরাট কোহলিই। কোহলির ৭৫ রানে ভর করে ফের চ্যাম্পিয়ন আরসিবি। শুরুতে ভুবনেশ্বর কুমার, রশিখ সালামরা আঁটসাঁট বোলিং করে শুভমান গিলের গুজরাটের উপর ফাঁস লাগিয়েছিলেন। আর শেষটা করলেন কোহলি। তাও ছক্কা হাঁকিয়ে। ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকলেন তিনি। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল গতবার। আর দু’বছরে টানা দু’টো ট্রফি রজত পাতিদারদের দলে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
