Former MLA Ajit Maiti Arrested | ভোর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ শুক্রবার ভোররাতে খড়গপুরের বাড়ি থেকে গ্রেপ্তার হলেন পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি (Former MLA Ajit Maiti Arrested)। এদিন ভোরে আচমকাই তাঁর বাড়িতে হানা দেয় খড়গপুর থানার পুলিশ। এরপর তাঁকে তুলে নিয়ে গিয়ে প্রথমে থানায় এবং পরবর্তীতে ডেবরা থানায় পাঠানো হয়। দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই নেতার গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহুদিনের একটি পুরনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও ঠিক কোন মামলায় বা কী কারণে এই হঠাৎ গ্রেপ্তারী, সে বিষয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে, এই ঘটনার নেপথ্যে পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেই জোরালো দাবি তুলেছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সম্পাদক প্রদ্যুত ঘোষ এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা শুনেছি পুরনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অজিতবাবুর যাওয়ার কথা ছিল। ঠিক তার ঠিক আগেই তাঁকে গ্রেপ্তার করা হলো। এটা সুষ্পষ্ট রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।”

উল্লেখ্য, অজিত মাইতি দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতির দায়িত্বও সফলভাবে সামলেছেন। গত বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিধায়ক নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা পরিষদের সহ-সভাধিপতির দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি খড়গপুরের বাড়িতেই ছিলেন। শুক্রবার ভোররাতের এই আকস্মিক পুলিশি হানায় তাঁকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

The publish Former MLA Ajit Maiti Arrested | ভোর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তৃণমূলের appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *