FlyDubai | ইচ্ছে করেই বিমান ক্র্যাশ করাতে চেয়েছিলেন! ফ্লাইদুবাইয়ের পাইলটের চাঞ্চল্যকর স্বীকারোক্তি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাঝ আকাশে ১৮০ জন যাত্রীকে নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টার নেপথ্যে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা! ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহির হেফাজতে থাকা ফ্লাইদুবাইয়ের (FlyDubai) অভিযুক্ত পাইলট হামাম আল-হাম্মামি জেরার মুখে স্পষ্ট জানিয়েছেন, তিনি জেনেশুনেই বিমানটি ক্র্যাশ করাতে চেয়েছিলেন এবং তাঁর কোনো অনুশোচনা নেই।

গত বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের ওই বিমানটিতে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের (Smit Machchhar) সঙ্গে সহকারী পাইলট হিসেবে ছিলেন ২৯ বছর বয়সি ওমানি নাগরিক হামাম আল-হাম্মামি। অভিযোগ, বিমানটি আকাশে থাকাকালীন হঠাৎই ককপিটে ক্যাপ্টেন স্মিতকে আক্রমণ করেন হামাম। এর জেরে নিমেষেই বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ৩০ সেকেন্ডের কম সময়ে ১৪ হাজার ফুট নিচে নেমে আসে বিমানটি। শেষ পর্যন্ত যাত্রী ও অন্যান্য কর্মীদের সাহসিকতায় হামামকে প্রতিহত করা হয় এবং সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। এটিকে আত্মঘাতী হামলা বা হাইজ্যাকের চেষ্টা বলেই দেখছেন তদন্তকারীরা।

ওমানের বাসিন্দা হামামের অতীত কেরিয়ারও যথেষ্ট রহস্যজনক। এর আগে ওমান এয়ারে কাজ করার সময় কট্টরপন্থী মতাদর্শের জন্য তাঁকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফ্লাইদুবাই সংস্থায় পাইলট হিসেবে যোগ দেন তিনি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ওমানি বাবা ও সিরীয় মায়ের সন্তান হামাম যৌবনে সিরিয়ার গৃহযুদ্ধের জেরে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হয়েছিলেন কি না। তাঁর মুছে ফেলা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং সৌদি নারীদের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি করা একটি ফেক অ্যাকাউন্টও এখন সাইবার বিশেষজ্ঞদের নজরে রয়েছে।

The submit FlyDubai | ইচ্ছে করেই বিমান ক্র্যাশ করাতে চেয়েছিলেন! ফ্লাইদুবাইয়ের পাইলটের চাঞ্চল্যকর স্বীকারোক্তি appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *