Firecrackers at the moment are off-limits for Kali Puja in Santaldih

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আর ফাটে না চকোলেট বোম, কালীপটকা। এমনকী তুবড়ি, চড়কি-র আতশবাজির আগুনের ফুলকিও পরে না মাটিতে। গ্রামে গ্রামে শ্যামামায়ের আরাধনা সত্ত্বেও। দীপাবলিতে আলোকমালায় সাজলেও। এ যেন ‘শব্দ শহীদ’ সুবোধচন্দ্র মাহাতোর প্রতি শ্রদ্ধা পুরুলিয়ার বিস্তীর্ণ সাঁওতালডিহি শিল্পাঞ্চলে। কিন্তু ‘শব্দ শহিদ’-র ঘরে যেন আজও চাপা আতঙ্ক!

দুবড়া-সাঁওতালডিহি সড়কপথে ছড়িয়েছিটিয়ে পরপর গ্রাম। পাহাড়িগোড়া, দেউলি, পড়াশ্যা, শ্যামপুর, মধুডি, ডুমুরডি, বেলকুঁড়া, চকবাদ। এখানে শব্দবাজি নিষিদ্ধ বলে সাঁওতালডিহি থানার পুলিশকে কোনও প্রচার করতে হয় না। সুপ্রিম নির্দেশ বা কলকাতা হাইকোর্টের আদেশনামা জানাতে হয় না মাইকিং-এ। কারণ? স্মৃতিতে যে ওই ‘শব্দ শহিদ’। তাই বাজি-ই ব্রাত্য সাঁওতালডিহি শিল্পাঞ্চলে।

আরও পড়ুন:

২০০৮ সালের ২৮ অক্টোবর। কালীপুজোর রাত। দেউলি কালি মন্দিরে চলছে তখন মায়ের পুজো। দুবড়া-সাঁওতালডিহি রাস্তার উপরে ডানদিকে তিনতলা বাড়ি সুবোধবাবু-র। কাছেই উলটোদিকে দেউলি প্রাথমিক বিদ্যালয়। রাস্তায় চলছে মুহুর্মুহু বাজি ফাটানো। শব্দবাজির তীব্র আওয়াজে যেন কানে তালা লেগে যাচ্ছে। তখন ঘড়ির কাঁটায় রাত সাড়ে দশটা হবে। খাবার খেয়ে ঘুমোতে যাবেন ৫০ পার করা কেন্দ্রীয় সরকারের কর্মচারি সুবোধচন্দ্র মাহাতো। বাধ্য হয়ে বাড়ির সদর দরজার গেট খুলে ওই শব্দ বাজির প্রতিবাদ জানান। খানিকটা চড়া গলাতেই লোকালয় থেকে দূরে বাজি ফাটানোর কথা বলেন।

আর এটাই যেন ‘অপরাধ’ ছিল ঝাড়খণ্ডের ধানবাদের সিন্দ্রি ফার্টিলাইজার প্ল্যাটে কাজ করা সুবোধবাবুর। শব্দবাজি ফাটানো যুবকরা উত্তেজিত হয়ে তাঁর দরজার সামনে ফাটাতে থাকেন। এলাকার মানুষজনকে বললে, মাঝখানে ঘন্টাখানেক বন্ধ থাকে। তারপর আবার শুরু হয়। একেবারে বাড়ির মধ্যে বাজি ছুঁড়ে দিতে থাকে তারা। তখন রাত ১২ টা পার। ছেলে মানসকে নিয়ে আবার বাইরে এসে শান্তভাবেই যুবকদের বোঝান সুবোধবাবু।

কিন্তু তাতে কী? পেট ও বুকের মাঝখানে তাঁকে ঘুসি মারেন এক যুবক। মাটিতে পড়ে যান তিনি। তার শরীরে একের পর এক বাজি ছুঁড়তে থাকে ওই যুবকরা। ছেলে মানস প্রতিরোধ করতে গেলেও তার বাবা মাটিতে পরে যাওয়ায় তাকে সামলাতে ব্যস্ত হন। সঙ্গে সঙ্গে সন্নিহিত পিডিসিএল-র হাসপাতালে নিয়ে যান। কিন্তু তখন সব শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়েন সুবোধবাবু। কাপড় ব্যবসায়ী ছেলে মানসের কথায়, “বাবা হয়তো সবাইকে সচেতনতার বার্তা দিয়ে গেলেন। কিন্তু আমরা তো তাঁকে হারালাম। আমাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেল। ৯ জন-ই বেকসুর খালাস। তার মধ্যে ৪ জন মারা গিয়েছেন।”

এখনও সেই রাতের আতঙ্ক থেকে বার হতে পারেননি ৪৪ বছরের মানস। যেন কানে বাজতে থাকে বাজির আওয়াজ। তার কথায়, ” ওই বছরই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তা সহ রাজ্যের আধিকারিকরা বাবার নামে ‘শব্দ শহিদ’-র শংসাপত্র আর ১ লাখ টাকা চেক দিয়ে বলেছিলেন যারা এই কাজ করেছে তারা শাস্তি পাবে। কিন্তু কোথায় কি?” দেউলি গ্রামের বাসিন্দা বিজেপির পাড়া তিন মন্ডলের সহ-সভাপতি চিনিবাস মাহাতো বলেন, “আগে কি হয়েছে জানি না! আর এখানে কোনও উৎসবে শব্দবাজি ফাটবে না। এটাই আমাদের শপথ।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *