Faux checking account used to launder black cash, 3 arrested

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নিম্ন আদালতের এক কেরানির নামে ভুয়ো নথি ব্যবহার করে বেসরকারি ব্যাঙ্কে খোলা হয়েছিল অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে চলছিল কোটি কোটি টাকার লেনদেন। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। পাশাপাশি, গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার-সহ আরও এক যুবককে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগরের সুল্কা দুর্গাপুর গ্রামে বাড়ি মনোজিত বিশ্বাসের। বনগাঁ মহকুমা আদালতে কেরানি হিসাবে তিনি কর্মরত। ২০২২ সালে তিনি আয়কর সংক্রান্ত একটি চিঠি পান। জানতে পারেন, একটি বেসরকারি ব্যাঙ্কের রাজারহাট শাখায় তাঁর নামে একটি সংস্থার অ্যাকাউন্ট খোলা হয়েছে। সংস্থাটির নাম ‘এম বি ট্রেডকন ইন্ডিয়া’। এরপরই মনোজিত ব্যাঙ্কে গিয়ে সেই অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান। কিন্তু অভিযোগ, ম্যানেজার তাঁকে জবাবদিহি করতে অস্বীকার করেন। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। জানা গিয়েছে, ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে প্রায় ২৭০ কোটি টাকা লেনদেন করা হয়েছে ৷ 

আরও পড়ুন:

মনোজিতের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সম্প্রতি হুগলি থেকে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত। পাশাপাশি, সোমবার ব্যাঙ্ক ম্যানেজার-সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতদের আদালতে হাজির করানো হয়। তদন্তকারীদের দাবি, কালো টাকা সাদা করতেই ওই ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *