Export Responsibility Discount | পেট্রোল-ডিজেলের রপ্তানি শুল্ক কমল! বড় সিদ্ধান্ত কেন্দ্রের, জেনে নিন নতুন দর

Export Responsibility Discount | পেট্রোল-ডিজেলের রপ্তানি শুল্ক কমল! বড় সিদ্ধান্ত কেন্দ্রের, জেনে নিন নতুন দর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার কথা মাথায় রেখে পেট্রোলিয়াম পণ্যের রপ্তানি শুল্ক সংশোধন করল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুন থেকে কার্যকর হতে চলা এই নতুন নির্দেশে পেট্রোল (Petrol), ডিজেল (Diesel) এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF) বা জেট ফুয়েলের ওপর রপ্তানি শুল্ক অনেকটাই কমানো হয়েছে (Export Responsibility Discount)। তবে, দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির খুচরো মূল্যে এর কোনও প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানানো হয়েছে।

সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের ওপর রপ্তানি শুল্ক কমিয়ে ১.৫ টাকা করা হয়েছে। একইভাবে, ডিজেলের ওপর রপ্তানি শুল্ক কমিয়ে ১৩.৫ টাকা এবং জেট ফুয়েলের ওপর শুল্ক কমিয়ে ৯.৫ টাকা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ মে-র পর্যালোচনায় পেট্রোলের ওপর শুল্ক ৩ টাকা এবং ডিজেল ও জেট ফুয়েলের ওপর তা যথাক্রমে ১৬.৫ টাকা ও ১৬ টাকা ছিল। অর্থাৎ, প্রতিটি ক্ষেত্রেই শুল্কের হার উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাস থেকে পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের বাজারে জ্বালানির পর্যাপ্ত জোগান নিশ্চিত করতে সরকার পেট্রোলিয়াম পণ্যের রপ্তানির ওপর এই বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) ও রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস আরোপ করেছিল। প্রতি পাক্ষিক ভিত্তিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ট্রেন্ড বিশ্লেষণ করে এই শুল্কের হার নির্ধারণ করা হয়।

সরকার স্পষ্ট করেছে যে, এই রপ্তানি শুল্ক কমানোর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে পেট্রোল ও ডিজেলের খুচরো দামে কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, সাধারণ গ্রাহক পকেটে কোনও স্বস্তি পাচ্ছেন না। আগামী জুনের মাঝামাঝি সময়ে সরকার ফের এই শুল্ক কাঠামো পর্যালোচনা করবে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ জোগান বজায় রাখার ভারসাম্য বজায় রাখতেই সরকার এই নিয়মিত পদক্ষেপ গ্রহণ করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *