রাজ্যে পালাবদলের পর এবার টলিউডে পরিবর্তনের পালা। পুজোর পরই ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশনে ভোট বলে খবর। শুক্রবার বিকেলে রবীন্দ্র সদনে একটি জরুরি বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত-সহ ইমপার সদস্যরা। সূত্রের খবর, সেখানে মূলত ইমপার নির্বাচন নিয়েই কথা হয়েছে। দিনক্ষণও মোটের উপর স্থির হয়েছে। এখন সুষ্ঠুভাবে নির্বাচন ও নতুন করে বোর্ড গঠন করা বড় চ্যালেঞ্জ ইমপার কাছে।
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর ইমপার নির্বাচনের দিন প্রায় চূড়ান্ত। তবে এই নির্বাচন ঘিরে অশান্তির আঁচ করছেন খোদ সদস্যরাই। ইমপার অভ্যন্তরীণ ইস্যু নিয়ে সদস্যদের অনেকের অসন্তোষ রয়েছে। এই মুহূর্তে কার্যত দুটি গোষ্ঠীতে বিভক্ত ইমপা। পিয়া সেনগুপ্ত বনাম শতদীপ সাহা এবং রতন সাহা। পিয়ার পদত্যাগের পর রতন সাহা সভাপতি পদে আসেন। তাঁর পদকে আবার চ্যালেঞ্জ করেছিলেন পিয়া। সবমিলিয়ে বেশ ডামাডোল ইমপায়। ভুয়ো সদস্যদের নিয়েও একাধিকবার অভিযোগ উঠেছে। এদিনের বৈঠকে একটা বড় অংশের প্রস্তাব, যাঁরা ইমপার নামমাত্র সদস্য কিন্তু প্রযোজনার সঙ্গে যুক্ত নন, তাঁদের ভোটাধিকার প্রত্যাহার করা হোক। এই আবহে নির্বাচনের দিকে তাকিয়ে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি এই ভোটের পর টলিউডের অভ্যন্তরীণ সমস্যা মিটে ফের ঐক্যবদ্ধ হয়ে কাজের পরিবেশ ফিরবে, এই আশা সকলের।
আরও পড়ুন:
উল্লেখ্য, শুক্রবার ইমপার মিটিং ছাড়া আরও একটি বৈঠক হয়েছে নন্দনে। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফে এই বৈঠকে বাংলা সিনেমা বিষয়ক বিভিন্ন আলোচনা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
