Excessive Madrasa elections | হাই মাদ্রাসা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, প্রার্থী নিয়ে দ্বন্দ্ব শাসকদলে   

Excessive Madrasa elections | হাই মাদ্রাসা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল, প্রার্থী নিয়ে দ্বন্দ্ব শাসকদলে   

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নিশিগঞ্জ: সিপিএম, বিজেপি মনোনয়নপত্র জমা না দেওয়ায় হাই মাদ্রাসার অবিভাবক প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেও মনোনয়ন পর্ব ঘিরে বিড়ম্বনায় পড়তে হল শাসক শিবিরকে।

মঙ্গলবার নিশিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের ছন্নমাদার এক্রামিয়াঁ হাই মাদ্রাসার অবিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে আসল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। পছন্দের প্রার্থীকে টিকিট না দেওয়ায় এদিন দলের একাংশ কর্মী ক্ষোভ উগরে দেন দলীয় নেতাদের উদ্দেশ্যে। প্রেমেরডাঙ্গা অঞ্চলের তৃণমূল ভাইস চেয়ারম্যান হোসেন মিয়াঁ দলের মাথাভাঙ্গা ২ ব্লক সভাপতি খোকন দে’কে সামনে পেয়ে নিজের  দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার দাবি করেন। দুই শিবিরে বিভক্ত তৃণমূল কর্মীরা ভোটে প্রার্থী নিয়ে একমত হতে পারেননি। শেষ মুহূর্তে ৬টি আসনে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দেয়।

মাদ্রাসার শিক্ষক রাহানুর ইসলাম জানান, প্রার্থীদের সংখ্যা ছয় হওয়ায় ভোট হবে না। তাঁদেরই জয়ী বলে ঘোষণা করা হবে। জয়ীদের সনদ প্রদান করা হবে ১১ সেপ্টেম্বর।

এদিন সকাল থেকেই মাদ্রাসা চত্বরে নিশিগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী উপস্থিত থাকায় অশান্তি এড়ানো সম্ভব হয়। সিপিএম মনোনয়ন জমা না দেওয়ার কারণ খোলসা করেনি। তবে বিজেপি নেতা উত্তম শীল জানান, বিধানসভা ভোটের আগে কৌশলগত কারণে ভোটে অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত হয়। মনোনয়ন জমা দিতে গিয়ে শাসক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসলেও পড়ে বিজয়ীদের নিয়ে তৃণমূল মিছিল করে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *