EX KKR captain Turned Down supply to change into CSK Coach Earlier than Zaheer Khan’s Appointment

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


শেষ ৩ বছর ভালো যায়নি। আইপিএলের সফলতম দল হয়েও ট্রফি জেতা তো দূর প্লেঅফ পর্যন্তও পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। তাই ভাগ্য বদলাতে কোচ বদলের সিদ্ধান্ত নিয়েছে মহেন্দ্র সিং ধোনিদের ফ্র্যাঞ্চাইজি। নতুন হেড কোচ করার হয়েছে জাতীয় দলের প্রাক্তন পেসার জাহির খানকে। কিন্তু চমকপ্রদ বিষয় হল, ধোনিদের প্রথম পছন্দ জাহির ছিলেন না। ছিলেন কেকেআরের এক প্রাক্তন অধিনায়ক।

এক সংবাদমাধ্যম সূত্রের দাবি, কোচ হওয়ার জন্য আগে কেকেআরের প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক ইয়ন মর্গ্যানকে প্রস্তাব দিয়েছিল সিএসকে। স্টিফেন ফ্লেমিং দায়িত্ব ছাড়ার পর কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ককেই পছন্দ ছিল সিএসকে ম্যানেজমেন্টের। কিন্তু মর্গ্যান রাজি হননি। এর আগেও এক ফ্র্যাঞ্চাইজি থেকে কোচিংয়ের প্রস্তাব ফিরিয়েছেন। আপাতত তিনি ধারাভাষ্যকর হিসাবেই কাজ করতে চান। কোচিংয়ের মতো গুরুদায়িত্ব চান না নাইটদের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন:

২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের কোচ ছিলেন স্টিফেন ফ্লেমিং। তাঁর আমলে সোনালি সাফল্য পেয়েছে ইয়েলো আর্মি। সুরেশ রায়না-বদ্রীনাথ থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়-দীপক চাহার, সকলেই আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন ফ্লেমিংয়ের কোচিংয়ে। সবমিলিয়ে চেন্নাইকে পাঁচটি আইপিএল দিয়েছেন কোচ ফ্লেমিং। কিন্তু গত তিন মরশুম টানা ব্যর্থ হয়েছে সিএসকে। একবারও প্লে অফে উঠতে পারেনি দল। পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলের ইতিহাসে টানা তিনবার প্লে অফে উঠতে না পারার লজ্জা কখনও ভোগ করতে হয়নি চেন্নাইকে।

২০২৬ সালের আইপিএল শেষ হতেই সিএসকের দায়িত্ব ছাড়েন ফ্লেমিং। ইংল্যান্ডের কোচ হয়ে যান। তারপর থেকেই চর্চা ছিল, আইপিএলের তারকাখচিত দল সামলানোর দায়িত্ব নেবেন কে? প্রাথমিকভাবে চেন্নাই ম্যানেজমেন্ট মর্গ্যানকে চাইছিল। কিন্তু তিনি রাজি না হওয়ায় ভারতীয় কোচের কথা ভাবা হয়। শোনা যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি চেয়েছিলেন কোনও ভারতীয়কে কোচ করা হোক। শেষ পর্যন্ত সিলমোহর পড়ে ধোনির পছন্দেই। যে জাহির খানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে বিশ্বকাপ জিতেছিলেন ক্যাপ্টেন কুল, সেই জাহিরই এবার সামলাবেন মাহির দলকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *