Elephant Loss of life | রেললাইনে উঠে এল গজরাজ! বাগ্রাকোটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হাতির

Elephant Loss of life | রেললাইনে উঠে এল গজরাজ! বাগ্রাকোটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হাতির

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু (Elephant Loss of life)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সেবক ও বাগ্রাকোট রেলস্টেশনের মাঝে (Bagrakote)। জানা গিয়েছে, এদিন ৭টা ১০ মিনিট নাগাদ ওই এলাকা দিয়ে আলিপুরদুয়ার থেকে শিয়ালদার উদ্দেশে যাচ্ছিল ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কিন্তু সেই সময়ই দু’টি হাতি ট্রেনের সামনে চলে আসে। একটি হাতি রেললাইন পেরিয়ে গেলেও অপরটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যায়। এরপরই মৃত্যু হয় হাতিটির। সঙ্গে সঙ্গে চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। এরপরই রেল এবং বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেল এবং বন দপ্তরের আধিকারিকরা। যদিও ট্রেনটি মিনিট দশেক সেখানে দাঁড়িয়ে ফের শিয়ালদার উদ্দেশে রওনা দেয়।

এই মুহূর্তে দেহটি ঘটনাস্থলেই রয়েছে। দেহটির ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। এপ্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘দু’পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *