Eid Namaz | পালাবদলের বাংলায় নতুন ছবি, রেড রোডের বদলে ব্রিগেডে পড়া হল ইদের নমাজ

Eid Namaz | পালাবদলের বাংলায় নতুন ছবি, রেড রোডের বদলে ব্রিগেডে পড়া হল ইদের নমাজ

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আজ বকরি ইদ। আর পালাবদলের বাংলায় ইদ উদযাপনে এল বড় বদল। প্রথা ভেঙে এবার রেড রোডের পরিবর্তে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Floor) পড়া হল ইদের নমাজ (Eid Namaz)। নতুন সরকারের এই সিদ্ধান্তের জেরে শহর এবং শহরতলির কোনও রাস্তাতেই এবার নমাজের কারণে যান চলাচল ব্যাহত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার (Kolkata) সমস্ত রাস্তা ছিল সচল।

উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে প্রতি বছর রেড রোডে বড় আয়োজনে ইদের নমাজ অনুষ্ঠিত হত। সেখানে উপস্থিত থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে ২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটার পর পরিস্থিতির পরিবর্তন হয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে কোনও ধর্মীয় সমাবেশ আয়োজন করা হবে না। সেই নীতি মেনেই এবার নমাজের স্থান পরিবর্তন করে ব্রিগেড ময়দানকে বেছে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরই সেনাবাহিনীর তরফে নিরাপত্তার স্বার্থে রেড রোডে নমাজের অনুমোদনে আপত্তি তোলা হয়েছিল। সেই সময় তৎকালীন সরকারের বিশেষ অনুরোধে তা সম্ভব হলেও, এবার নবান্ন ও সেনার আলোচনার ভিত্তিতেই ব্রিগেড ময়দানকে নতুন স্থান হিসেবে চূড়ান্ত করা হয়। বাম আমলে ইদের নমাজ হতো শহিদ মিনার মাঠে, যা পরবর্তীতে বৃষ্টি ও নিকাশি সমস্যার কারণে রেড রোডে স্থানান্তরিত করা হয়েছিল।

ইদ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই ব্রিগেড ময়দান ও গোটা কলকাতাজুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি শহরের বিভিন্ন উঁচু স্থান থেকে ওয়াচ-টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

অন্যদিকে, পবিত্র ইদ-উল-আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘ইদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে সৌভ্রাতৃত্ব ও সুখের বার্তা আরও দৃঢ় করুক। সকলের সাফল্য ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *