শান্তিপূর্ণ ভোট করাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। অনেক আগেই এলাকার দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছে কমিশন। তবে এখন বাকি ৬৫৩টি জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করা বাকি। আজ, মঙ্গলবার রাতের মধ্যেই তা কার্যকর করার নির্দেশ দিল কমিশমন। বুধবার সকালের আগেই অশান্তি সৃষ্টিকারিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, শেষ ৬০ ঘণ্টায় ২৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে আরও খবর
রেকর্ড সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ভোটকেন্দ্রে কড়া পাহাড়া। ভোটার স্লিপ বিতরণ। প্রশাসনের উচ্চস্তরে পরিবর্তন। শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ করেছে কমিশন। এছাড়াও নিয়ম মেনে ভোটের আগে এলাকার দুষ্কৃতী বা অশান্তি সৃষ্টি করতে পারে এমন দাগিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল কমিশন। দ্রুত সেই ওয়ারেন্ট কার্যকর করা কথা ছিল। তবে এখনও ৬৫৩টি জামিন অযোগ্য ওয়ারেন্ট কার্যকর করা বাকি। সূর্যোদয়ের আগে তা কার্যকর করতে বলা হয়েছে।
এ দিকে দ্বিতীয় দফার ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। তৃণমূল সাংসদ মিতালী বাগের গাড়িতে হামলা হোক, কিংবা জগদ্দলে অশান্তি বা হালিশহরে গুলি চালানোয় ঘটনা সব জায়গায় পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করছে কমিশন। সব মিলিয়ে জানা গিয়েছে, শেষ ৬০ ঘণ্টায় ২৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাত পোহালেই দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। ৭টি জেলা ১২৪টি আসনে ভোট। ইতিমধ্যেই নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গিয়েছেন ভোটকর্মী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বুথ। এলাকায় এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথম দফার মতোই রেকর্ড সংখ্যক ভোটদানের আশা করছে কমিশন।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
