ECI | বিধানসভা ভোটের আগে পুলিশে বড় রদবদল, বদলি নিয়ে নবান্নকে কড়া নির্দেশ কমিশনের

ECI | বিধানসভা ভোটের আগে পুলিশে বড় রদবদল, বদলি নিয়ে নবান্নকে কড়া নির্দেশ কমিশনের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (Meeting Election 2026) সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদলের প্রক্রিয়া শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার, ১২ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর থেকে রাজ্যের স্বরাষ্ট্র দফতরে এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। মূলত নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ সাব-ইন্সপেক্টর থেকে শুরু করে ঊর্ধ্বতন আধিকারিকদের বদলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের ২০২৩ সালের ২১ ডিসেম্বরের পুরনো নির্দেশিকা মনে করিয়ে দিয়ে চিঠিতে জানানো হয়েছে, যারা সরাসরি নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত, এমন কোনও পুলিশ আধিকারিককে তাঁর নিজের জেলা বা দীর্ঘদিনের কর্মস্থলে রাখা যাবে না (Police Switch)। এক্ষেত্রে আগামী ৩১ মে ২০২৬ তারিখকে ‘বেস ডেট’ হিসেবে ধরা হয়েছে। উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে ২০২৬।

জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী: ১. যেসব পুলিশ আধিকারিক নিজের ঘরোয়া জেলায় কর্মরত, তাঁদের দ্রুত বদলি করতে হবে। ২. গত চার বছরের মধ্যে কোনো জেলায় তিন বছর পূর্ণ করেছেন এমন অফিসারদেরও ওই জেলা থেকে সরাতে হবে। ৩. পদোন্নতির পর একই জেলায় কাজের সময়কেও এই গণনার মধ্যে ধরা হবে। ৪. জেলা বা মহকুমায় নিরাপত্তা ব্যবস্থা ও বাহিনী মোতায়েনের দায়িত্বে থাকা সাব-ইন্সপেক্টর (SI) ও তাঁর ঊর্ধ্বতন সকল পদমর্যাদার অফিসারদের ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে।

তবে কম্পিউটারাইজেশন, স্পেশাল ব্রাঞ্চ বা প্রশিক্ষণ শাখার মতো নির্বাচনী প্রক্রিয়ার বাইরে থাকা দফতরগুলি এই নিয়মের আওতাভুক্ত হবে না। একই সঙ্গে, যাঁদের অবসরের মেয়াদ ছয় মাসের কম, তাঁদের নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলেও জেলা বদলি বাধ্যতামূলক নয়। কমিশন স্পষ্ট করেছে যে, অতীতে নির্বাচনী কাজে গাফিলতি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কলঙ্কিত আধিকারিকদের কোনোভাবেই ভোটের ডিউটিতে রাখা যাবে না। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই বিশাল রদবদল প্রক্রিয়া সম্পন্ন করতে নবান্নকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *