ECI | ‘আমাকে বলছেন ডোন্ট শাউট!’ কমিশনের বৈঠকে মেজাজ হারালেন চন্দ্রিমা, সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে চ্যালেঞ্জ তৃণমূলের

ECI | ‘আমাকে বলছেন ডোন্ট শাউট!’ কমিশনের বৈঠকে মেজাজ হারালেন চন্দ্রিমা, সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে চ্যালেঞ্জ তৃণমূলের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: “আমি মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট!”—নির্বাচন কমিশনারের (Gyanesh Kumar) বিরুদ্ধে মেজাজ হারিয়ে এভাবেই ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তৃণমূলের হাইভোল্টেজ বৈঠক সোমবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। কমিশন থেকে বেরিয়েই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল প্রতিনিধিরা।

চন্দ্রিমার অভিযোগ, বৈঠকে কথা বলার সময় মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে চিৎকার করতে নিষেধ করেন। অত্যন্ত ক্ষুব্ধ চন্দ্রিমা বলেন, “আমি মহিলা আমাকে বলছেন ডোন্ট শাউট! মহিলাদের প্রতি আসলে ওঁদের কোনো শ্রদ্ধাই নেই।” তৃণমূল নেত্রীর সাফ কথা, ভোটার তালিকা থেকে বেছে বেছে মহিলাদের নাম কাটা হচ্ছে, অথচ নাম না থাকার প্রমাণ দেওয়ার দায় কেন সাধারণ মানুষের ওপর চাপানো হবে?

এসআইআর (SIR) ইস্যুতে তৃণমূল যে সুপ্রিম কোর্টে গিয়েছে, বৈঠকে সেই প্রসঙ্গ উঠতেই কমিশন জানায় বিষয়টি বিচারাধীন। এর জবাবে চন্দ্রিমা পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “বেশ করেছি সুপ্রিম কোর্টে গিয়েছি। ডেকেছেন যখন, আমাদের কথা তো শুনতে হবে।”

তৃণমূলের (TMC) প্রতিনিধিদলে থাকা ফিরহাদ হাকিমও কমিশনের নীতি নিয়ে সরাসরি আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, বিজেপি বাংলা সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করে দিয়েছে যে এখানে শুধু রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীরা রয়েছে। ফিরহাদের প্রশ্ন, “বিজেপির কথায় তৈরি করা নীতিতে ভারতীয় নাগরিকদের কেন হেনস্থা করা হচ্ছে? কয়েকশো মৃত্যু আর এত অসুস্থতার দায় কার?” তৃণমূলের স্পষ্ট দাবি, কোনো ভারতীয় নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। তবে ভোটের দফা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ফিরহাদ-চন্দ্রিমারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *