East Bengal | ট্রফি জিতে এএফসি খেলতে চান সাউল

East Bengal | ট্রফি জিতে এএফসি খেলতে চান সাউল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


নিজস্ব প্রতিনিধি, মারগাঁও: সেমিফাইনালে ওঠায় খানিকটা স্বস্তি। এরপর কয়েকটা দিন হয়তো ফুটবলারদের ছুটি দেবেন অস্কার ব্রুজোঁ। তারপর প্রস্তুতি শুরু করাবেন সেমিফাইনালের। এখানে এখনও সেমিফাইনাল ও ফাইনালের তারিখ নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে। ক্লাবগুলি বলছে সেমিফাইনাল ২৮ এবং ২৯ নভেম্বর এবং ফাইনাল ৬ ডিসেম্বর। সেখানে স্টেডিয়াম কর্তৃপক্ষের দাবি ২৩ ও ২৪ নভেম্বর সেমিফাইনালের পর ফাইনাল ২৬ তারিখ। তবে এতে যে খানিকটা হলেও ছন্দ নষ্ট হবে তা মানলেন অস্কার, ‘আমরা তিনটি ম্যাচ খেলেছি মাত্র সাতদিনের মধ্যে। ফলে ফুটবলাররা খুবই ক্লান্ত। তাই ওদের কলকাতায় গিয়ে ছুটি দেব। পরের সপ্তাহ থেকে আবার প্রস্তুতি শুরু হবে। আবার এটাও ঠিক দল একটা ছন্দে ছিল। টানা খেললে সেটা ধরে রাখা যেত।’ কোচের সঙ্গে আসা মহম্মদ বশিম রশিদ স্বস্তির সঙ্গে বলেছেন, ‘আমাদের কাছে গ্রুপ পর্যায় পার করাটাই প্রথম লক্ষ্য ছিল। সেটা করতে পেরেছি। এবার আমাদের লক্ষ্য সেমিফাইনাল। এখনই ট্রফি নিয়ে ভাবছি না।’ সাউল ক্রেসপোরাও এখনই এএফসি স্লট নিয়ে ভাবছেন না বলে জানালেন। সাউল বলেছেন, ‘আমরা দারুণ খেলেছি বলে সেমিফাইনালে যাওয়াটা আমাদের পাওনা ছিল। ট্রফি জিতে এএফসি-র স্লট পাওয়ার লক্ষ্যেই খেলব এবার।’ ম্যাচে চোট পান তবে এখনই চিন্তার কিছু নেই বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *