Earthquake | জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো সিটি, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, মৃত ২

Earthquake | জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো সিটি, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, মৃত ২

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মেক্সিকো সিটি (Mexico Metropolis)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেক্সিকোর রাজধানী এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি পর্যটন কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত ৫০-এর বেশি বাড়ি। কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভূমিকম্পের কেন্দ্রস্থলে থাকা ছোট একটি শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম।

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের (US Geological Survey) দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল আটটা নাগাদ মেক্সিকোর প্রধান বন্দর এবং বিচ রিসর্ট আকাপুলকোর কাছে ভূমিকম্পটি হয়। এর উত্তরে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে মেক্সিকো সিটিতেও অনুভূত হয় কম্পন। আতঙ্কে বাসিন্দারা বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। মেক্সিকোর ন্যাশনাল ভূমিকম্প সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের কারণে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তড়িঘড়ি বাড়ি ছেড়ে বের হতে গিয়ে সেখানকার এক ৬০ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া মেক্সিকো সিটির মেয়র সোশ্যাল মিডিয়ায় আরও ১২ জন বাসিন্দার আহত হওয়ার কথা জানিয়েছেন। এদিকে ভূমিকম্পের সময়ে সাংবাদিক সম্মেলন করছিলেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। ভূমিকম্প অনুভূত হতেই তা থামিয়ে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *