Durgapur | ফের শিরোনামে দুর্গাপুরের সেই বেসরকারি মেডিকেল কলেজ! হস্টেলের বাথরুম থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ

Durgapur | ফের শিরোনামে দুর্গাপুরের সেই বেসরকারি মেডিকেল কলেজ! হস্টেলের বাথরুম থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দুর্গাপুর: দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু (Medical scholar demise)। শনিবার রাতে হস্টেলের বাথরুম থেকে উদ্ধার করা হয় ওই ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত পড়ুয়ার নাম লাবণ্য প্রতাপ (২২)। বাড়ি বিহারের পাটনাতে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হস্টেলের বাথরুমে লাবণ্যকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহপাঠীরা। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি সিমেস্টার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে ওই পড়ুয়া মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ বা প্ররোচনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা পাটনা থেকে দুর্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। রবিবার দেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। ওই পড়ুয়ার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয় কি না, এখন সেটাই দেখার।

উল্লেখ্য, এই বেসরকারি মেডিকেল কলেজটি গত বছরও খবরের শিরোনামে এসেছিল। ২০২৫ সালে এই কলেজেরই এক ছাত্রীকে সংলগ্ন জঙ্গলে ধর্ষণের অভিযোগ উঠেছিল। নির্যাতিতার সহপাঠী ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। যা বর্তমানে আদালতে বিচারাধীন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে ক্যাম্পাসজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *