Durgapur | ওডিশা থেকে বাসে মাদক পাচার! দুর্গাপুরে ৫৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দুর্গাপুর ও আসানসোল: পুলিশি অভিযানে বিরাট সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৩ কেজি গাঁজা সহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার ওসি অঞ্জন মণ্ডলের নেতৃত্বে দুর্গাপুর (Durgapur) ব্যারেজ সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানার পুলিশ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা (Ganja seized)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পাচারকারী ওডিশা (Odisha) থেকে বাসে চেপে এই বিপুল মাদক দুর্গাপুরে নিয়ে এসেছিল। দুর্গাপুর ব্যারেজ এলাকায় বাস থেকে নেমে তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। পুলিশের নজর পড়তেই তাদের আটক করা হয় এবং তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ৫৩ কেজি গাঁজা। তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই ধৃতদের গ্রেপ্তার করেছে কোক ওভেন থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এই মাদক কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

The put up Durgapur | ওডিশা থেকে বাসে মাদক পাচার! দুর্গাপুরে ৫৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৩ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *