Durga Pujo | মেজোবিলে মহিলা পরিচালিত পুজোয় সপ্তমীর ভোগ দান মুসলিম ব্যক্তির

Durga Pujo | মেজোবিলে মহিলা পরিচালিত পুজোয় সপ্তমীর ভোগ দান মুসলিম ব্যক্তির

খেলাধুলা/SPORTS
Spread the love


সুভাষ বর্মন, ফালাকাটা: মহিলাদের পরিচালিত পুজো। কিন্তু এই পুজোকে কেন্দ্র করেই দেখা গেল সম্প্রীতির নজির। আলিপুরদুয়ার ১ ব্লকের মেজবিলে ২০০ মহিলা মিলে দুর্গাপুজোর আয়োজন করেন। প্রতিদিনই কেউ না কেউ এখানে ভোগের প্রসাদ দান করেন। এবারই প্রথম সপ্তমীর ভোগের প্রসাদ দান করলেন ঘাটপাড়ের বাসিন্দা দাখিলউদ্দিন মিয়াঁ। ধর্মে মুসলিম হলেও উৎসব সবার এই ভাবনা থেকেই দেবী দুর্গার ভোগের প্রসাদ দান করেন দাখিলউদ্দিন। তার দেওয়া ভোগই আজ দেবীকে নিবেদন করেন উদ্যোক্তারা। স্থানীয় মহিলারা জানান, সবাই মিলে এই পুজো করেন। শারোদৎসব মানেই সকলের মেলবন্ধন। এখানে ধর্ম-জাত কোনও কিছুই বাধা হয়ে ওঠে না।

পঞ্চমী থেকেই এই পুজোকে কেন্দ্র করে মুক্তমঞ্চে নানা অনুষ্ঠান চলছে। প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের নামে মঞ্চ করা হয়েছে। এবারের পুজো ১৩ তম। প্রথমে মহিলারা শুরু করলেও এখন এলাকার পুরুষরাও এই পুজোয় নানাভাবে সহায়তা করেন। তাই পুরুষ ও মহিলাদের নিয়েই গঠিত হয় উপদেষ্টামন্ডলী। প্রতিষ্ঠাতা উপদেষ্টা মন্ডলির সদস্য ফুলেশ্বর বর্মন ও তপন বর্মন জানান, এই পুজো এলাকায় সম্প্রীতির বাতাবরণ তৈরি করে। তাই সবাই আনন্দে মেতে ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *