Donald Trump | বাণিজ্য চুক্তি থেকে সরলেই ‘বিপজ্জনক’ পরিণতি! সুপ্রিম ধাক্কার পরেই বিশ্ববাজারকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

Donald Trump | বাণিজ্য চুক্তি থেকে সরলেই ‘বিপজ্জনক’ পরিণতি! সুপ্রিম ধাক্কার পরেই বিশ্ববাজারকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন সুপ্রিম কোর্টে (US Supreme Court docket) বড়সড়ো ধাক্কা খাওয়ার পরও নিজের দাপুটে অবস্থান থেকে একচুলও সরলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিশ্বজুড়ে আমেরিকার চাপানো শুল্ক নীতিকে আদালত অবৈধ ঘোষণা করার কয়েক দিনের মধ্যেই ফের হুংকার দিলেন তিনি। ট্রাম্প সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ‘হাস্যকর’ রায়কে অস্ত্র করে কোনও দেশ যদি আগে থেকে হওয়া বাণিজ্য চুক্তি (Commerce Offers) থেকে পিছিয়ে আসার চেষ্টা করে বা ‘খেলা’ দেখায়, তবে তাদের আরও ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘যদি কোনও দেশ সুপ্রিম কোর্টের হাস্যকর সিদ্ধান্তকে হাতিয়ার করে খেলতে চায়, বিশেষ করে যেসব দেশ আমেরিকার সঙ্গে বছরের পর বছর প্রতারণা করে এসেছে, তবে তাদের আরও কয়েক গুণ বেশি শুল্ক দিতে হবে। তারা যা কল্পনাও করতে পারছে না, তার চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতারা সাবধান!’

প্রেসিডেন্টের এই আগ্রাসী মেজাজ এমন এক সময়ে সামনে এল, যখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন (EU) আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা আপাতত স্থগিত রাখছে। সুপ্রিম রায়ের পর আমেরিকার শুল্কনীতি নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়াই এর প্রধান কারণ। ট্রাম্পের পালটা দাবি, যারা দীর্ঘকাল আমেরিকাকে ‘নিংড়ে নিয়েছে’, তাদের রুখতেই তিনি ‘লাইসেন্স ফি’ ও অতিরিক্ত শুল্কের পথে হেঁটেছেন।

উল্লেখ্য, আদালতের রায়ের পরপরই হোয়াইট হাউস থেকে জানানো হয়েছিল যে অতিরিক্ত শুল্ক আদায় বন্ধ করা হবে। কিন্তু ট্রাম্প সেই অবস্থানকে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে ফের ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে, শীর্ষ আদালতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এই সংঘাত বিশ্ব অর্থনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের স্পষ্ট বার্তা—আমেরিকার স্বার্থ আগে, অন্যথায় বাণিজ্য যুদ্ধ আরও তিক্ত হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *