Donald Trump | পুতিনের বাসভবনে ‘ড্রোন হামলা’! ক্ষুব্ধ ট্রাম্প, অস্বীকার কিয়েভের

Donald Trump | পুতিনের বাসভবনে ‘ড্রোন হামলা’! ক্ষুব্ধ ট্রাম্প, অস্বীকার কিয়েভের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সোমবার ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প এই বিস্ফোরক তথ্য জানান।

ট্রাম্প জানান, সোমবার ভোরে পুতিনের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। সেই আলাপচারিতায় পুতিন দাবি করেন, ইউক্রেনের একঝাঁক ড্রোন তার বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে। ট্রাম্প বলেন, “পুতিন নিজেই আমাকে জানিয়েছেন যে তিনি আক্রান্ত হয়েছেন। এটি মোটেও ভালো কাজ নয়। আমি এতে অত্যন্ত রাগান্বিত।” তবে ট্রাম্প এটিও স্বীকার করেন যে, এই দাবি সত্য নাও হতে পারে।

রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন যে, ২৮ ও ২৯ ডিসেম্বর রাতে মস্কোর পশ্চিমে নোভগোরোড অঞ্চলে পুতিনের বাসভবনে ৯১টি দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে ইউক্রেন। তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকটি ড্রোন নিষ্ক্রিয় করেছে বলে দাবি তার। অপরদিকে, ইউক্রেন এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি একে রাশিয়ার “নতুন মিথ্যাচার” হিসেবে অভিহিত করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *