Donald Trump | ট্রাম্পের মুখে ফের ভারত-পাকিস্তানের নাম, ধনকুবেরকে পাশে নিয়ে দু’দেশকে কী বার্তা মার্কিন প্রেসিডেন্টের?

Donald Trump | ট্রাম্পের মুখে ফের ভারত-পাকিস্তানের নাম, ধনকুবেরকে পাশে নিয়ে দু’দেশকে কী বার্তা মার্কিন প্রেসিডেন্টের?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মুখে ফের শোনা গেল ভারত এবং পাকিস্তানের (India-Pakistan) নাম। ট্রাম্পের অন্যতম পরামর্শদাতা তথা মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিদায়ী সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মাস্ককে সঙ্গে নিয়ে ওভাল অফিস থেকে বক্তব্য রাখেন ট্রাম্প। তার মুখে ফের শোনা যায় ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ। ট্রাম্প ফের দাবি করেন, তাঁর কথাতেই দু’দেশ সংঘর্ষ থামিয়েছে।

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahangam Terror Assault) প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। তারপর থেকেই উত্তপ্ত রয়েছে ভারত-পাক পরিস্থিতি। ভারতের তরফে প্রত্যাঘাতের অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাক ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তানও পালটা হামলা চালায়। গত ১০ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। সংঘর্ষবিরতির এই খবর প্রথম সামনে এনেছিলেন ট্রাম্প। ভারত সরকারের তরফে আমেরিকার মধ্যস্থতার কথা অস্বীকার করা হয়। তারা জানিয়েছে, দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও-র মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর সংঘর্ষবিরতি হয়েছে। তবে ট্রাম্প বারবার দাবি করেছেন, তাঁর কথাতেই সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে।

মাস্কের বিদায়ী সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত এবং পাকিস্তানকে যুদ্ধ থেকে বিরত করেছি। আমার মনে হয়, ওই সংঘাত পরমাণু যুদ্ধের পর্যায়ে পৌঁছে যেতে পারত।’ সংঘর্ষ থামানোর জন্য দু’দেশের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। বলেন, ‘আমি ভারতের নেতা, পাকিস্তানের নেতাদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশের মানুষকেও ধন্যবাদ জানাতে চাই। আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম, যারা একে অপরকে গুলি করছে, পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলছে, আমরা তাদের সঙ্গে বাণিজ্য করতে পারব না।’ পাশাপাশি আমেরিকার সেনাবাহিনীকে প্রশংসায় ভরিয়ে দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অন্যের যুদ্ধ থামাচ্ছি। কারণ, আমরা অন্য সকলের চেয়ে ভালো যুদ্ধ করতে পারি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ও বিশ্বসেরা নেতারা আমাদের দেশে আছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *