Donald Trump | ইরানকে বাঁচানোর চেষ্টা করলে ভুগবে সাহায্যকারী দেশও! নজিরবিহীন হুঁশিয়ারি ট্রাম্পের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরানকে (Iran) আর্থিকভাবে সাহায্যকারী দেশগুলির বিরুদ্ধে নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেওয়ার চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর স্পষ্ট বার্তা, তেহরানকে সহায়তাকারী যেকোনও দেশকে এবার ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে (Financial Penalties)।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানকে সম্পূর্ণ আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করতে আমেরিকা ইতিহাসের সবচেয়ে তীব্র অর্থনৈতিক প্রচারণা শুরু করতে চলেছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেসব দেশ বা সংস্থা তাদের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা, বিমানবন্দর কিংবা সরকারি সংস্থাকে ইরানের লাইফলাইন হিসেবে ব্যবহার করতে দেবে, তারা নিজেদের ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে ফেলবে।’

কোনও নির্দিষ্ট দেশের নাম না বললেও, বেআইনি তেল পাচার, আর্থিক চুক্তি, ক্যাশ ট্রান্সফার, এক্সচেঞ্জ হাউস এবং ফ্রন্ট কোম্পানির মাধ্যমে করা লেনদেনের ওপর কঠোর নজরদারির কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, তেহরানকে একাধিকবার সমঝোতার সুযোগ দেওয়া হলেও তারা তা হাতছাড়া করেছে।

ট্রাম্পের দাবি, সামরিক দিক থেকে ইরান ইতিমধ্যেই প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে এবং তাদের নৌ ও বিমানবাহিনী বিপুল ক্ষতিগ্রস্ত। আন্তর্জাতিকভাবে তেহরানের কার্যকলাপ ও সক্ষমতা পুরোপুরি স্তব্ধ করে দেওয়াই আমেরিকার মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক সুরক্ষার বার্তা পুনরায় স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ‘ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না।’ ট্রাম্পের এই নতুন পদক্ষেপ বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক বাজারে বড়সড়ো প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *