Donald Trump | ইজরায়েল-হামাস যুদ্ধ শেষ! ঘোষণা ট্রাম্পের, আজই শুরু বন্দি বিনিময় প্রক্রিয়া

Donald Trump | ইজরায়েল-হামাস যুদ্ধ শেষ! ঘোষণা ট্রাম্পের, আজই শুরু বন্দি বিনিময় প্রক্রিয়া

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবে সোমবার থেকে শুরু হচ্ছে পণবন্দি ও আটক বিনিময় প্রক্রিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা করেছেন, ‘যুদ্ধ শেষ। এটা এক বিশেষ সময়।’ ইজরায়েলের (Israel) উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, যুদ্ধ থেমে গিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে গাজা।

তিনি বলেন, ‘প্রথমবার সকলে একত্র হয়েছে। ইজরায়েলের পর মিশরে যাচ্ছি, সেখানকার শক্তিশালী ও ধনী দেশগুলির নেতাদের সঙ্গেও দেখা করব। সবাই এই শান্তি চুক্তির পাশে রয়েছে।’

এদিন গাজা (Gaza) শান্তি সম্মেলন। বিকেলে শার্ম আল-শেখে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি এবং ট্রাম্পের যৌথ সভাপতিত্বে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। সেখানে ২০ টিরও বেশি দেশের নেতারা অংশগ্রহণ করবেন। ভারত থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর পরিবর্তে এই বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তবে এই বৈঠকে যোগ দেওয়ার আগে ট্রাম্প যাবেন ইজরায়েলে। পণবন্দিদের ফেরানো নিয়েই মূলত আলোচনা করবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই বন্দি ফেরত প্রক্রিয়ার নাম দিয়েছে ‘অপারেশন রিটার্নিং হোম’। সূত্রের খবর, হামাস তিন দফায় বন্দি মুক্তি দেবে, জীবিত ও মৃত উভয়কেই। আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে এই বিনিময় হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *