ডোমকল: বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের ডোমকলে(Domkal) বাম শিবিরে বড়সড় ধস নামল। সোমবার সিপিএমের শক্ত ঘাঁটি ফরিদপুর এলাকায় স্থানীয় পঞ্চায়েতের সিপিএম প্রধান শাকিলা বেগম সিপিএমের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করলেন। শেষ ভোটে এই পঞ্চায়েতে জয়ী হয় সিপিএম। প্রধান দলবদল করায় পঞ্চায়েতের দখল নিতে চলেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক জানান, এই দলবদলের ফলে বিধানসভা নির্বাচনের আগে তাঁদের শক্তি আরও বাড়ল।
