Diwali Present | শহরে নয়া ট্রেন্ড বন্ধুর জন্য দীপাবলির উপহার

Diwali Present | শহরে নয়া ট্রেন্ড বন্ধুর জন্য দীপাবলির উপহার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


পারমিতা রায়, শিলিগুড়ি: রবিবার থেকে শুরু হবে দীপাবলির ছুটি। তাই ছুটির আগে শেষ দিন সহকর্মীদের জন্য দীপাবলির উপহার (Diwali Present) কিনতে এসেছিলেন অরুণিমা সাহা, সৌমেন সাহারা। কেউ কিনছেন চকোলেটের বাক্স, আবার কেউ কিনছেন ড্রাইফ্রুটের বাক্স। যদিও অরুণিমার মতে, ‘মিষ্টি ছাড়া একজন বাঙালির কাছে পুজোর শুভেচ্ছা অসম্পূর্ণ। তাই আমি সন্দেশ, বরফি ভর্তি মিষ্টির বাক্স কিনলাম।’

এই মিষ্টি কেনার ফাঁকে তিনি আরও বলেন, ‘আগে দীপাবলি উপলক্ষ্যে এসব উপহার যাকে দেওয়ালি গিফট বলে, এসব দেওয়ার তেমন চল ছিল না। তবে এখন আমি যে অফিসে চাকরি করি সেখানে বেশিরভাগ সহকর্মী অবাঙালি। তাঁদের দেখেছি দীপাবলি উপলক্ষ্যে একে অপরকে উপহার দিয়ে শুভেচ্ছা জানাতে। তাই এখন আমিও তাঁদের উপহার দিই।’

দীপাবলিতে এখন মিষ্টির বিক্রি যেমন বেড়েছে তেমনি দেওয়ালির গিফট হ্যাম্পারের চাহিদাও রয়েছে। এইসব গিফট হ্যাম্পারের মধ্যে যেমন মিষ্টি, ড্রাইফ্রুট থাকে তেমন ছোট ছোট কাস্টমাইজড প্রদীপ ও অন্যান্য জিনিসও থাকে। আগে অবাঙালিদের মধ্যেই এই উপহার আদানপ্রদানের জন্য গিফট হ্যাম্পারের চাহিদা বেশি ছিল। এখন বাঙালিরাও এগুলির খোঁজ করছেন।

মিষ্টির দোকানগুলিতে শুধু মিষ্টি কেনার জন্য ভিড় হচ্ছে না। অনেকে আসছেন এই বিশেষ ধরনের উপহারের বাক্স কিনতে। কেউ এই বাক্সগুলিকে নিজের ইচ্ছেমতো কাস্টমাইজড করিয়ে নিচ্ছেন। শহরের এক মিষ্টি বিক্রেতা অনীত আগরওয়াল বলেন, ‘আগেও আমরা দীপাবলির সময় দোকানে এই ধরনের উপহারের বাক্স, চকোলেটের বাক্স রাখতাম। তবে সংখ্যায় কম রাখতাম। এখন এগুলির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এখন মিষ্টির সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও বন্ধুদের দেওয়ার জন্য এধরনের বাক্সের বিক্রি বেড়েছে।’ তিনশো টাকা থেকে শুরু করে সাত ও আট হাজার টাকার গিফট বাক্সও বিক্রি হচ্ছে।

শনিবার বন্ধু ও আত্মীয়দের জন্য ড্রাইফ্রুটের বাক্স কিনতে এসেছিলেন শহরবাসী সৌমেন। তাঁর কথায়, ‘দীপাবলি উপলক্ষ্যে বাড়িতে কিছু বন্ধু ও আত্মীয়দের ডেকেছি। সেখানে সবার হাতে একটি করে মিষ্টির বাক্স দেব। তাই মিষ্টির বাক্স কিনতে এসেছি।’

সেবক রোডের এক মিষ্টি ব্যবসায়ী প্রদীপ বনসল বলেন, ‘উৎসবের মরশুমে মিষ্টির থেকে ভালো উপহার আর কী হতে পারে। দোকানে এসে কেউ রস ছাড়া মিষ্টির বাক্স নিচ্ছেন, আবার কেউ ড্রাইফ্রুটের বাক্সের খোঁজ করছেন। অনেকে আবার নিজেদের পছন্দের মিষ্টি দিয়ে বাক্সগুলি কাস্টমাইজড করিয়ে নিচ্ছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *