Dinhata | দিনহাটায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার ১ পাচারকারী

Dinhata | দিনহাটায় উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেপ্তার ১ পাচারকারী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দিনহাটাঃ পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা। শুক্রবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশ হানা দেয় দিনহাটা-১ ব্লকের আলোকঝাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাড়িতে। সেই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে মোট ১৩০ কেজি গাঁজা। গাঁজা রাখার অপরাধে পুলিশ গ্রেপ্তার করেছে বড়ির মালিক তাপস রায়কে।

এদিনের অভিযানে নেতৃত্ব দেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। ছিলেন দিনহাটা-১ ব্লকের বিডিও গঙ্গা ছেত্রী। পুলিশ জানিয়েছে, ধৃত তাপস রায় বিভিন্ন জায়গা থেকে এনে নিজের বাড়িতে মজুত করতেন। পরে সেই মাদক পাচার করতেন। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *