Dilip Mahadu Gavit | গ্রামের ধুলোমাখা পথ থেকে গ্লাসগোর সিন্থেটিক ট্র্যাক! সোনা জিতে ইতিহাস দিলীপের

Dilip Mahadu Gavit | গ্রামের ধুলোমাখা পথ থেকে গ্লাসগোর সিন্থেটিক ট্র্যাক! সোনা জিতে ইতিহাস দিলীপের

শিক্ষা
Spread the love


গ্লাসগো: ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে ডান হাতের নীচের অংশ হারিয়েছিলেন। কিন্তু মনোবল হারাননি। বৃষ্টিভেজা ট্র্যাকে সোনা জিতে ইতিহাস ভারতের প্যারা অ্যাথলিট দিলীপ মাহাদু গাভিটের (Dilip Mahadu Gavit)।

গ্লাসগোতে পুরুষদের ১০০ মিটার টি৪৭ ইভেন্টে নেমেছিলেন দিলীপ। একই ইভেন্টে ছিলেন আরেক ভারতীয় মহম্মদ বাসিল। বৃষ্টিভেজা ট্র্যাকে দৌড়ানো খুব কঠিন। তবে শুরু থেকে কোনও তাড়াহুড়ো করেননি দিলীপ। কিছুটা মন্থর গতিতে শুরু করেছিলেন। শেষ ৩০ মিটারে গতির বিস্ফোরণ ঘটিয়ে বাজিমাত করেন দিলীপ। সময় নেন ১০.৭১ সেকেন্ড। ঠিক তার পরেই ফিনিশিং লাইন স্পর্শ করেন বাসিল। দুই অ্যাথলিটের সৌজন্যে একই ইভেন্টে সোনা ও রুপো জয়ের কৃতিত্ব অর্জন করে ভারত।

ছোটবেলায় গাছ থেকে পড়ে ডান হাত ক্ষতিগ্রস্ত হয় দিলীপের। পরে সেই হাতের নীচের অংশ কেটে বাদ দিতে হয়। এদিকে, বাড়িতে চরম আর্থিক অনটন। কৃষিকাজ জীবিকা ছিল দিলীপের পরিবারের। ফলে একহাত নিয়েই জীবনযুদ্ধে লড়াই শুরু তাঁর। তারই ফাঁকে গ্রামের ধুলোমাখা রাস্তায় দৌড়াতেন মনের আনন্দে। সেখান থেকেই দিলীপ নজরে পড়েন কোচ বৈজনাথ কালের। কোচই বাড়ির লোককে বুঝিয়ে দিলীপকে অ্যাথলেটিক্স (Athletics) ট্র্যাকে নিয়ে আসেন। বাকিটা ইতিহাস।

পদক জয়টা নিজের কোচ বৈজনাথকে উৎসর্গ করেছেন দিলীপ। তাঁর কথায়, ‘আমার যা কিছু অর্জন কোচের জন্য। উনি আমাকে দত্তক নিয়ে নিজের বাড়িতে রেখে খাইয়ে মানুষ করেছেন। প্রশিক্ষণ দিয়েছেন। উনি আমার বাবা।’ কেন্দ্রীয় সরকারের টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম এবং অ্যানুয়াল ক্যালেন্ডার ফর ট্রেনিং অ্যান্ড কম্পিটিশন থেকে আর্থিক সাহায্য পেয়েছেন দিলীপ। যার ফলে কমনওয়েলথ গেমসে অংশ নিতে পেরেছেন তিনি।

মূলত ৪০০ মিটারে পারদর্শী দিলীপ। তবে চলতি কমনওয়েলথ গেমস (Commonwealth Video games) থেকে ৪০০ মিটার টি৪৭ ইভেন্টটি বাদ দেওয়া হয়েছে। তাই ১০০ মিটারে নামতে হয় দিলীপকে। কিন্তু তাতেও ইতিহাস গড়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *