Dilip ghosh | মোদির সভায় থাকছেন না দিলীপ ঘোষ! সাত সকালে ছুটলেন দিল্লিতে

Dilip ghosh | মোদির সভায় থাকছেন না দিলীপ ঘোষ! সাত সকালে ছুটলেন দিল্লিতে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শুক্রবার দুর্গাপুরে (durgapur) সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু ওই সভায় দিলীপ ঘোষ (Dilip ghosh)থাকবেন কী না তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে দিলীপ জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে দুর্গাপুরে যাবেন।

কিন্ত এদিন সকালে দিলীপকে দেখা গেল কলকাতা বিমান বন্দরে (Kolkata Airport)। সেখানে তিনি বলেন পার্টির কাজে দিল্লি (Delhi) যাচ্ছি। এতেই নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

হঠাৎ সভায় না থাকার সিদ্ধান্ত কেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কর্মীরা আমাকে সভায় যাওয়ার জন্য ডেকেছিল। তাই যাব বলেছিলাম। দলের তরফে আমাকে কেউ ডাকেনি বা কোনও আমন্ত্রন পাঠাননি। হয়ত দলও চায় না যে আমি সভায় যাই।

এদিকে অনেকদিন ধরে দিলীপের সঙ্গে বিজেপির দূরত্ব বাড়ছিল। দলের কোনও সভা বা বৈঠকে সেভাবে ডাক পেতেন না। তবে শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) নতুন রাজ্য সভাপতি হওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেন দিলীপ। এতে অনেকে মনে করেছিলেন এবার হয়ত দলের সঙ্গে দিলীপের দূরত্ব কমবে। কিন্তু দিলীপের ঘনিষ্ঠ সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সভায় দলের তরফে কোনও আমন্ত্রণ না পাওয়ায় তিনি হতাশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *