Dewanhat | দিল্লি থেকে কোচবিহারে ব্রাউন সুগার পাচারের চেষ্টা, পুলিশের জালে ১৭ বছরের কিশোর!   

Dewanhat | দিল্লি থেকে কোচবিহারে ব্রাউন সুগার পাচারের চেষ্টা, পুলিশের জালে ১৭ বছরের কিশোর!   

ভিডিও/VIDEO
Spread the love


দেওয়ানহাট: দিল্লি থেকে কোচবিহারে (Coochbehar) ব্রাউন সুগার পাচার করতে এসে পুলিশের জালে ধরা পড়ল ১৭ বছরের এক কিশোর। শনিবার দেওয়ানহাট (Dewanhat) রেলস্টেশনের সামনে থেকে নিউ দিল্লির পুল প্রহ্লাদপুরের বাসিন্দা ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০৪.০৪ গ্রাম ব্রাউন সুগার পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক জানান, ‘প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই নাবালক কেরিয়ারের কাজ করছিল। অর্থাৎ সেই ব্রাউন সুগার অন্য এক পাচারকারীকে দেওয়ার কথা ছিল। তার আগেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

গোয়েন্দা সূত্রে খবর, ব্রাউন সুগারের পাচারের (Smuggling) ক্ষেত্রে সবার আগেই উঠে আসে মালদার নাম। মুলত মালদা থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও বাংলাদেশে ব্রাউন সুগার পাচার হয়। এর আগে কোচবিহারে যে কয়টি বড় আকারের ব্রাউন সুগার পাচারের গ্যাং ধরা হয়েছে, সেগুলির সঙ্গে মালদার যোগসূত্র পাওয়া গিয়েছে। তবে সম্প্রতি মালদায় ধরপাকড়ের সংখ্যা বেশি হওয়ায়, সেই রুটের বদলে ভীনরাজ্য থেকে ব্রাউন সুগার ঢুকছে। তদন্তকারীদের দাবি,  ধৃত কিশোর দিল্লি থেকে রেলপথেই কোচবিহারে ঢুকেছিল। তার কাছ থেকে যে পরিমাণ ব্রাউন সুগার পাওয়া গিয়েছে তার বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। তবে সেটি কোথায় কার হাতে তুলে দেওয়ার কথা ছিল, তা এখন পর্যন্ত পুলিশ জানতে পারেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *