Delhi Scholar | ‘যত ইচ্ছে কাঁদো’, বলেছিলেন শিক্ষকেরা! দিল্লিতে আত্মঘাতী পড়ুয়া

Delhi Scholar | ‘যত ইচ্ছে কাঁদো’, বলেছিলেন শিক্ষকেরা! দিল্লিতে আত্মঘাতী পড়ুয়া

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তরুণ ছাত্রের(Delhi Scholar) আত্মহত্যার ঘটনায় কাঠগড়ায় দিল্লির একটি বেসরকারী স্কুল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সে। তার কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে সে জানিয়েছে, স্কুল শিক্ষকেরা তাকে প্রায়ই নানা কারণে বকাঝকা করতেন। এর ফলেই সে মানসিক অবসাদে ভুগছিল। শেষে আর সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এমন পদক্ষেপের জন্য বাবা-মা এবং দাদার কাছে ক্ষমাও চেয়েছে ওই তরুণ। এমনকি ওই তরুণ জানিয়েছে ‘আমার মৃত্যুর পর যদি আমার কোনও অঙ্গ সচল থাকে, তাহলে যেন দান করে দেওয়া হয়। এতে অন্য কারও প্রাণ বাঁচবে।’

মৃত তরুণের বাবার দাবি, তাঁর ছেলের মানসিক সমস্যা নিয়ে বার বার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাঁরা এ ব্যাপারে উদাসীন ছিলেন। প্রায়ই ওর সঙ্গে খারাপ ব্যবহার করতেন শিক্ষকেরা। মঙ্গলবার স্কুলে নাটকের ক্লাস ছিল। সেখানে মহড়া চলাকালীন ভুলবশত তার ছেলে পড়ে যায়। উপস্থিত শিক্ষক তাঁকে না তুলে বরং উলটে ধাক্কা মারেন। বাড়ি ফেরার পর থেকে এই নিয়ে মনমরা ছিল সে। কিন্তু এমন কাজ করবে তা ভাবতেও পারেননি বলে জানান মৃত পড়ুয়ার(Delhi Scholar) বাবা। সুইসাইড নোটের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলশিক্ষকদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *