Delhi Encounter | পুলিশি অভিযানে বড় সাফল্য, দিল্লিতে এনকাউন্টারে খতম ‘সিগমা গ্যাং’-এর ৪ কুখ্যাত দুষ্কৃতী

Delhi Encounter | পুলিশি অভিযানে বড় সাফল্য, দিল্লিতে এনকাউন্টারে খতম ‘সিগমা গ্যাং’-এর ৪ কুখ্যাত দুষ্কৃতী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুলিশি অভিযানে মিলল বড় সাফল্য। দিল্লিতে পুলিশের এনকাউন্টারে (Delhi Encounter) মৃত্যু বিহারের চার ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টারের (Most-Wished Gangsters)। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বাহাদুর শাহ এলাকায়। মৃতরা প্রত্যেকে কুখ্যাত ‘সিগমা গ্যাং’-এর সদস্য ছিল (Sigma Gang)। অভিযোগ,আসন্ন বিহারে বিধানসভা নির্বাচনের আগে বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল তারা।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই চার দুষ্কৃতীর খোঁজ চলছিল। এরপর বৃহস্পতিবার গভীর রাতে দিল্লি ও বিহার পুলিশ যৌথ অভিযানে নামে। পুলিশ ওই দুষ্কৃতীদের বাধা দিলে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপর রাত প্রায় ২টা ২০ মিনিট নাগাদ দিল্লির রোহিনী এলাকায় বাহাদুর শা মার্গে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয় দুষ্কৃতীদের। তাতেই গুলিবিদ্ধ হয় চার অভিযুক্ত। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পরই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

এই নিহত দুষ্কৃতীরা হল রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহাতো (২৫), মনীশ পাঠক (৩৩) এবং অমন ঠাকুর (২১)। এদের মধ্যে রঞ্জন পাঠক ছিল তাদের দলের নেতা। জানা গিয়েছে, বিগত কয়েক বছর ধরেই ‘সিগমা গ্যাং’-এর এই চার সদস্য বিহারজুড়ে চাঁদাবাজি, খুন সহ বেশ কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এমনকি রঞ্জন পাঠকের গ্রেপ্তারির জন্য ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সীতামারী এবং সংলগ্ন জেলাগুলিতে তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরতর ধারায় মামলা রয়েছে।

সেই সঙ্গে দিল্লি পুলিশ সূত্রে খবর, রঞ্জন সোশ্যাল মিডিয়া এবং অডিওবার্তার মাধ্যমে পুলিশকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়েছিল। বিহারে পুলিশের নজর এড়াতে দিল্লিতে এই গ্যাং ঘাঁটি গেড়েছিল বলে খবর। তবে এই অভিযানের আগে বেশ কয়েকদিন ধরে পুলিশ তাদের গতিবিধির উপর নজর রাখছিল। এনকাউন্টারের পরই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। এই গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *