Delhi blast | দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উমর ঘনিষ্ঠ দুই চিকিৎসক সহ আটক তিন

Delhi blast | দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উমর ঘনিষ্ঠ দুই চিকিৎসক সহ আটক তিন

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক সহ তিনজনকে আটক করেছে দিল্লি পুলিশ। ওই দুই চিকিৎসক লাল কেল্লার কাছে বিস্ফোরণে নিহত গাড়ির চালক উমর নবির ঘনিষ্ঠ। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় সংস্থাগুলি হরিয়ানার ধৌজ, নুহ এবং সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করেছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল এনআইএ-র সহায়তায় স্পেশাল সেল আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুই চিকিৎসক – মহম্মদ এবং মুস্তাকিমকে নুহ থেকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই চিকিৎসকদের মধ্যে একজন বিস্ফোরণের দিন দিল্লিতে ছিলেন। তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইএমএস)-এ সাক্ষাৎকারের জন্য রাজধানীতে এসেছিলেন। মহম্মদ এবং মুস্তাকিমকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *