Delhi Blast | আল ফালাহর ২২ নম্বর ঘর থেকে উদ্ধার নগদ ১৮ লক্ষ! অভিযুক্ত চিকিৎসক শাহিন থাকতেন এখানেই  

Delhi Blast | আল ফালাহর ২২ নম্বর ঘর থেকে উদ্ধার নগদ ১৮ লক্ষ! অভিযুক্ত চিকিৎসক শাহিন থাকতেন এখানেই  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al-Falah College) ২২ নম্বর ঘর থেকে নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার করল এনআইএ। আর এই ঘরেই থাকতেন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের (Delhi Blast) অন্যতম অভিযুক্ত তথা হোয়াইট কলার জঙ্গি মডিউলের সদস্য চিকিৎসক শাহিন শাহিদ।

বৃহস্পতিবার শাহিনকে নিয়ে ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় যান এনআইএ আধিকারিকরা। শাহিন যে ঘরে থাকতেন, তাঁর কেবিন, তিনি যেসব ঘরে ক্লাস নিতেন তা ঘুরে দেখা হয়। কিন্তু ২২ নম্বর ঘর অর্থাৎ শাহিন যেখানে থাকতেন, সেখানে তল্লাশি চালানোর সময়ই আলমারির ভেতর থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ওই নগদ ১৮ লক্ষ টাকা উদ্ধার হয়। এই বিপুল পরিমাণ নগদ টাকা অভিযুক্ত চিকিৎসক কোথায় পেলেন, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম জড়ানোর পর থেকেই বেশ কয়েকটি ঘরের দিকে নজর ছিল তদন্তকারীদের। যার মধ্যে ছিল ৪ এবং ১৩ নম্বর ঘর। কারণ ৪ নম্বর ঘরে থাকতেন অভিযুক্ত চিকিৎসক উমর উন নবি আর ১৩ নম্বর ঘরে থাকতেন আরও এক অভিযুক্ত চিকিৎসক মুজাম্মিল। এর আগে এই দুজনের ঘরে তল্লাশি চালিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস উদ্ধার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *