Delhi | দিল্লির ছাত্রাবাস ধসে মৃত অন্তত ৫, পিজি মালিকের বিরুদ্ধে দায়ের এফআইআর!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ-পশ্চিম দিল্লির (Delhi) দিল্লি বিশ্ববিদ্যালয়ের (DU) সাউথ ক্যাম্পাস সংলগ্ন সত্য নিকেতন এলাকায় ভেঙে পড়ল একটি পাঁচ তলা ছাত্রাবাস (PG) । রবিবার দুপুর প্রায় ১:৩০ নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘিঞ্জি ও সংকীর্ণ ওই এলাকায় ভবনটি ধসে পড়ার পর অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার তদন্তে নেমে দিল্লির সাউথ ক্যাম্পাস থানার পুলিশ পিজি ভবনটির অভিযুক্ত মালিক হরিরাম এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর (FIR) রুজু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৫, ২৯০ এবং ১২৫(এ) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, ভবনটির একতলায় বা বেসমেন্টে সংস্কারের কাজ চলছিল। সেই কাজের ফলেই মূল কাঠামো বা পিলার দুর্বল হয়ে বহুতলটি ধসে পড়ে। অভিযুক্তদের চিহ্নিত ও গ্রেফতার করতে ইতিমধ্যেই একাধিক পুলিশ টিম গঠন করা হয়েছে। ঘটনাস্থলটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় উদ্ধারকারী দলের বেশ বেগ পেতে হচ্ছে। তবুও সময় নষ্ট না করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *